somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পেনসিলভেনিয়ার মায়াময়ী লেক ও পাহাড় -২

২৫ শে জুন, ২০১২ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পেনসিলভেনিয়ার ইরি নামক শহরে বাস আমার। এখান থেকে কানাডার বর্ডার মাত্র এক ঘন্টার পথ, নায়াগ্রা ফলসও দুরে নয় কাছে।বাইরে বের হওয়ার সুযোগ খুব কম যেহেতু স্টোরে/দোকানে কাজে ব্যাস্ত থাকতে হয় বেশি। রবিবার এখানে ১১-৬ টা জব করতে হয় বিধায় বাকি সময় আশেপাশের প্রকৃতি পর্যবেক্ষনে কিছুটা সময় দেয়া যায়।এখানের রাস্তাগুলো পাহাড় কেটে খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে ,প্রচুর গাছপালা, লেক/নদী,মাঝে মাঝে উচু-নিচু বাড়ী আশেপাশে গলফ ক্লাব,বীচও আছে। পেনসিলভিয়ার তাপমাত্রা এখন খুবই ভাল সামার চলছে সারা আমেরিকায়। হালকা ব্রীজ,সানসাইনিং ওয়েদার,সহনশীল তাপমাত্রা। কিন্তু কোল্ড সিজন আসলেই পেনসিলভেনিয়া,নিউইয়র্ক,ওয়াশিংটন ডিসি,কানেকটিকাট,নিউজার্সী সহ আশেপাশের স্টেটগুলোর মানুষদের জন্য ৩-৪ মাসের জন্য বরফের কষ্ট ভোগ করতে হয়। তবে বরফ পড়তে দেখাটা এক ধরনের অন্যরকম অভিজ্ঞতা যেটা আমি নিউইয়র্ক থাকতে প্রথম পাই।ক্যালিফোর্নিয়া,ফ্লোরিডার ওয়েদার অবশ্য অনেকটা বাংলাদেশের মত সেখানে কুয়াশা পড়ে হালকা কিন্তু বরফ পড়েনা। ক্যালিফোর্নিয়াতে আমি ছয় মাস ছিলাম।নিউইয়র্ক প্রথমে ২ বছর কোম্পানিতে জব করি।
যাই হোক আসি বর্তমানের কথায় শপিং মলের মোবাইলের দোকানে কাষ্টমার কম আসে কেসিং,চার্জার,কাভার,ব্লুটুথ ডিভাইস তারপরও অনেক লোক কিনে। রিল্যাক্স মুডে বসে থেকে জব করা যায়। কাষ্টমারদের বেশিরভাগই আমেরিকান, স্প‌্যানিশ,মেক্সিকান,আফ্রিকান,কানাডিয়ান,চিনা-জাপানি,আর ইন্ডিয়ান,অ্যারাবিয়ান নেই বললেই চলে।অনেক সময় কাজের ফাকে বোরিং লাগলে ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করি।আমার সাথে আরও দুজন বাংলাদেশী ছেলে থাকে একই অ্যাপার্টমেন্টে,তারাও পাশাপাশি দোকানে জব করে।অ্যাপার্টমেন্টগুলো লাক্সারিয়াস ও পরিস্কার-পরিচ্ছন্ন ।বলাবাহুল্য নিউইয়র্ক থেকে এই জবগুলো অনেক রিল্যাক্সের আর মানি সেইভও নিউইয়র্ক থেকে বেশি হয়।আশেপাশে ওয়ালমার্ট,টারগেট,ম্যাকডোনাল্ডস,মেসি,জেসিপেনির মত বড়বড় স্টোর আছে যেখান থেকে যখন তখন প্রয়োজনীয় জিনিস ক্রয় করা যায়।তবে মসজিদ এখান থেকে একটু দুরে তাই নামাজটা প্রকৃত অর্থে অতটা পড়া হয়না যতটুকু পড়ি বাসায়ই পড়ি। অবশ্য মসজিদ কাছে থাকলেও নামাজ পড়ার সময় পাওয়াটাও এককথায় দুসাধ্য ব্যাপার যেহেতু কাজে খুবই বিজি থাকতে হয়। দেশের কথা মনে পড়লে মাঝে মধ্যে খারাপ লাগে যখন পরিবারের সঙ্গে কথা বলি তখন সেই খারাপ ভাবটা আর থাকেনা।
অনেক ব্যাস্ততার মাঝে লিখলাম। পরবর্তীতে আরো লেখার আশা রাখি। আল্লাহ হাফেজ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×