somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়ার ইন ব্লগের মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি-- ত্রুটি-বিচ্যুতিগুলো দুর করার উদ্যোগ নিন

২৭ শে জুন, ২০১২ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামওয়্যার ইন ব্লগ একটি মুক্ত ব্লগ যেখানে সকলে বিনা দ্বিধায় মত প্রকাশ করতে পারে। কিন্তু ইদানিংকালে আমার চোখে এই ব্লগের কিছু চরম অসংগতি প্রকাশ পেয়েছে যেগুলো অন্যদের চোখে নাও মনে হতে পারে। আমি নিচে এগুলো পর্যায়ক্রমে তুলে ধরলাম-

১। অনেক ব্লগ পোষ্টে খারাপ, অশ্রাব্য ভাষা,ব্যাক্তিগত আক্রমন,রাজনৈতিক অশ্রাব্য ভাষা প্রভৃতি ব্যাবহার যদিও এটা এই ব্লগে বহু আগে থেকেও ব্যাবহার হচ্ছে কিন্তু এটা দিনকে দিন খারাপ হচ্ছে । আমি অনেক ব্লগারের নিক দিতে পারব যারা এটা করছে কিন্তু সেটা দিয়ে কারও ব্যাক্তিগত রোষানলে পড়তে চাইনা তাই দিবনা,আশা করি মডারেটরদের ব্রেনে এই নিকগুলো আছে। এটা রোধ করার জন্য এই ব্লগের মডারেটরদের অনেক বেশি সক্রিয় হওয়া প্রয়োজন বলে আমি মনে করি।
২।অনেক ব্লগার দুতিন লাইন দিয়ে ,বিশ্লেষন ছাড়া ভিডিও লিঙ্ক দিয়ে বিভিন্ন বিষয়ে পোষ্ট করছে দেদারছে। প্রথম পাতা ভর্তি হয়ে যায় এই ধরনের ব্লগে অথচ মডারেটরদের কোন উদ্যোগ নেই।
৩।নতুন যারা একাউন্ট খুলেছে তাদের একাউন্ট এক্টিভেট হতে প্রচুর সময় নেয় এর মডারেটররা ,আমার একাউন্ট এক্টিভেট হতে প্রায় ২-৩মাস সময় লেগেছে, কেন এত সময় নিয়ে এক্টিভেট করা হয় তা বোধগম্য নয় আমার। বেছে বেছে এক্টিভেট করলেও সর্বোচ্চ ২০-৩০ দিনের বেশি নেয়া উচিত নয়।
৪।একই বিষয় নিয়ে অত্যাধিক পোষ্ট দেয়া হচ্ছে সেগুলো মডারেট করা প্রয়োজন বলে আমি মনে করি।
৫।কিছু কিছু পোষ্টে দেখা যায় ব্লগাররা এত ছবি দেয় যে প্রথম পাতার অর্ধেক ছবিতে শেষ বাকি পোষ্টগুলো ১ মিনিটেই পরের পেইজে চলে যায় অথচ সেগুলো মডারেটররা ডিলিট করেনা বা এডিট করার জন্য বলেনা ব্লগারকে। এটা দুর করা উচিত।
৬।অনেক ব্লগারকে দেখা যায় ব্লগের হেডলাইনেই ছাগু-নাস্তিক-কাফের প্রভৃতি অশ্রাব্য কথা দিয়ে রেখেছে ভিতরে কি আছে সেটা না হয় বললামনা। এতে করে ভাল ব্লগারদের লেখার মনমানসিকতা হারিয়ে যায়, বিভিন্ন ব্লগারদের মধ্যে বিভেদ-দ্বন্দ দেখা দেয়,ব্লগে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়,ঝগড়ার মাধ্যমে অনেক ব্লগার হারিয়ে যায়। এটা দুর করার জন্য মডারটরদের দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন যাতে এই ধরনের পোষ্ট না হয়।
৭।অ্যাডাল্ট পোষ্টগুলোর জন্য বয়স ভেদে,প্রোফাইল ভেদে কিছু ব্লগারদের জন্য উম্মুক্ত করা এবং এর জন্য আলাদা সেকশন/বিভাগ করা উচিত যাতে নন অ্যাডাল্টরা এতে প্রবেশ না করতে পারে সে জন্য এই ধরনের পোষ্ট মডিফাই করা প্রয়োজন বলে আমি মনে করি।
৮।প্রত্যেকটা ব্লগই কোন না কোন বিষয়ের উপর লেখা হয় যেমন প্রবাসজীবন,তথ্যপ্রযুক্তি,ইসলাম,ছড়া-কবিতা,সমালোচনা প্রভৃতি কিন্তু দেখা যায় যখন ব্লগ লেখা হয় সেখানে ট্যাগ আছে কিন্তু কোন বিষয় নেই। আমি মনে করি অবশ্যই বিষয়টি থাকা উচিত তাহলে পরবর্তীতে যে কোন পাঠকের ওই বিষয় সম্পর্কিত লেখা খুজে বের করা সহজ হবে এবং ব্লগ হবে আরও মানসম্পন্ন ও সমৃদ্ধশালী।
৯।লেখায় বিভিন্ন কালার দেয়ার ব্যাবস্থা করলে ভাল হত তাতে লেখার ভিতরে বৈচিত্রময়তা, আকর্ষনীয়তা,ভিন্নতা লক্ষ্য করা যেত সেটা করা উচিত।
১০। ব্লগের একেবারের উপরের ছবিটা মডারেটররা চেঞ্জ করতে পারে যেহেতু দীর্ঘদিন যাবত এই একই ছবি চোখে পড়ছে। এটা করলে ব্লগটি যে বেটার হবে তা দ্বিধাহীনভাবে বলা যায়।
১১। মাঝে মধ্যে লগইন করতে সমস্যা হয় অনেকের ,আমারও দুতিনবার ইউজার নেম,পাসওয়ার্ড দিতে হয় মাঝেমধ্যে এটা কেন হয় বুঝতে পারিনা,এটা রিমুভ করা উচিত মডারেটরদের ভাইদের বলে আমি মনে করি।
১২। সর্বাধিক পঠিত পোষ্ট,সর্বাধিক কমেন্ট প্রভৃতি অপশন দেয়া উচিত যেট নতুন ভার্সনেও দেয়া হয়নি।
আশা করি মডারেটর ভাইরা আপনাদের এই ভুলত্রুটিগুলো চোখে পড়েছে এবং রিমুভ করার জন্য আপনাদের একান্ত উদ্যোগ কামনা করছি।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১২ সকাল ১০:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×