চীনে কোচ হতে চান ম্যারাডোনা
১৬ ই আগস্ট, ২০১২ ভোর ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বলা হয়ে থাকে, জ্ঞান অর্জন করতে সুদূর চীনেও যাওয়া যায়। তবে জানার পরিধি সমৃদ্ধ করতে নয়, ফুটবলের জ্ঞান বিতরণের জন্যই এবার মহাপ্রাচীরের দেশে পাড়ি জমাতে চান ডিয়োগো ম্যারাডোনা। নিজের ফুটবল মস্তিষ্ক কাজে লাগাতে চান চীনের ফুটবলের মানোন্নয়নে, 'চীনে কোচিং করানোর সুযোগ পেলে খুশিই হব।'
ম্যারাডোনার চীনে কোচিং করানোর আগ্রহের কথা অবশ্য পুরনো খবর। তাঁর অন্যতম এজেন্ট ট্যাং হুইকিং মে মাসেই চীনের ফুটবলের উন্নয়নে এই আর্জেন্টাইন কিংবদন্তির আগ্রহের কথা জানিয়েছিলেন। ট্যাং তখন বলেছিলেন চীনা ফুটবলের যুব অনুশীলন কার্যক্রমে কিংবা জাতীয় দলের দায়িত্ব নিতেও রাজি আছেন তিনি। গেল সোমবার বেইজিং বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকরা এ ব্যাপারে জেঁকে ধরে তাঁর মতামত জানতে চাইলে মনের গোপন ইচ্ছের কথাটা অকপটে জানিয়ে দেন ম্যারাডোনা, 'চীনের তরুণ প্রজন্মের ফুটবলারদের মানোন্নয়নে অবদান রাখতে চাই।'
আট দিনের লম্বা সফরে এখন চীনেই রয়েছেন ম্যারাডোনা। আল ওয়াসল থেকে বরখাস্ত হওয়ায় আপাতত 'বেকার', আর তাই একটি চাকরি এই মুহূর্তে তাঁর বড্ড দরকারও। চীনের জাতীয় দল কিংবা সুপার লিগের কোনো ক্লাবে সে চাকরিটা তিনি শিগগিরই পেয়ে গেলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না। বিশ্বের নামিদামি খেলোয়াড় এবং কোচ কিনতে বড় বাজেট নিয়েই নেমেছে চীনা সুপার লিগের ক্লাবগুলো। ম্যারাডোনার বিশ্বকাপজয়ী সতীর্থ সার্জিও বাতিস্তা (সংহাই শেনহুয়ায়) এবং ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পিও (গুয়াংঝু এভারগ্র্যান্ডে) তো এখন চীনেই।
সুত্র-কালের কন্ঠ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন