somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাসী আর বৌদির সাথে ...

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক কিন্তু বাস্তবতা বিবর্জিত নয় । কাহিনী বা চরিত্রের সাথে কোনও ছাগু/জামাত-শিবির/ ধর্ম ব্যবসায়ীর মিল খুঁজিয়া পাইলে তাহার জন্য লেখক কোনও মতেই দায়ী নয় ।
চরিত্রঃ

১. দুষ্ট লোক
২. রহিম মিয়া – আপনার আর আমার মতই ইসলাম ধর্মপ্রাণ লোক এর প্রতিরূপ । কিন্তু ধর্ম সম্পর্কে বিদ্যা খুবই অল্প বা নাই বললেই চলে ।
৩. শুয়রজ মিয়া – জামাত-শিবির/ধর্ম ব্যবসায়ী । যেহেতু তুষার ভাই ছাগুর সংজ্ঞা দিয়েছেন তাই এক্ষেত্রে ছাগু প্রযোজ্য নয়
৪. করিম মিয়া - আপনার আর আমার মতই ইসলাম ধর্মপ্রাণ লোক এর প্রতিরূপ । কিন্তু ইসলাম নিয়ে তাহার বিদ্যা অপরিসীম । আর আপনার আমার মত চা-বিরি পান বা ইসলামী পিকচার ফেসবুকে লাইক দেয়ার চাইতে নিরিবিলিতে আল্লাহর ইবাদাতেই তিনি সকল সময় ব্যয় করেন ।

মূল গল্পঃ

একদা এক দুষ্ট লোক বাংলা চটি “ মাসী আর বৌদির সাথে চু*** ” কোনও উপযুক্ত কারণ ছাড়াই Google Translator এর অপব্যবহার করিয়া আরবি তে অনুবাদ করিয়া কাগজে প্রিন্ট করিলেন । তাহার পর আবার উপযুক্ত কারন ছাড়াই জানালা দিয়া রাস্তায় নিক্ষেপ করিলেন ।
ঐ সময়ই রাস্তা দিয়া হাঁটিয়া যাইতেছিলেন রহিম মিয়া । কাগজ খানা তাহার মাথায় পড়িলে তিনি কিঞ্চিৎ অবাক হইলেন । কিন্তু কাগজ খানা খুলিয়া আরবি লেখা দেখিয়া তাহার অবাক হইবার পরিমান আরও বাড়িয়া গেলো । তিনি ভয়ে ভয়ে একবার আকাশের দিকে আরেকবার কাগজের দিকে তাকাইতে লাগিলেন । যেহেতু তিনি আরবি জানেন না তাই এখন তাহার করনীয় নিয়া তিনি বেশ চিন্তিত হইলেন । হটাৎ মনে পড়িল শুয়রজ মিয়ার কথা । তার ওআয মাহফিল এর ডিভিডি আজ গ্রামে গঞ্জে বিস্তৃতি পাইয়াছে। বেশ বুজুর্গ বেক্তি বলেই ত তা হয়েছে, নয় কি ? তাই তিনি তাহার কাছে যাওয়াই মনস্থির করিলেন ।

কাগজখানা দেখিয়া শুয়রজ মিয়া মুসিবতে পড়িলেন । তিনি কি আর আরবি জানেন । কিন্তু এখন ত তা আর স্বীকার করা যায় না । বরাবরের মতই তাহার পাকিস্তানী কূটবুদ্ধি তাহাকে পথ বাতলাইয়া দিলো । তিনি বলিলেন – “ এই কাগজ আল্লাহ তায়ালা আমাদের পাঠিয়েছেন দেশের এই ফিতনা – ফ্যাসাদ এর কারনে । এখানে লেখা আছে তোমরা শাহবাগিদের জবাই করে হত্যা কর কারন তাহারা বাংলাদেশ থেকে ইসলাম বিলুপ্ত করিতে চায় । হিন্দু, বৌদ্ধ,বাম রামদের কথাও ভুলিও না । সবার শেষে উপজাতিদের দিকে নজর দিও । তোমাদের এই জিহাদ বদর, উহুদ থেকেও বড় জিহাদ আর মরিলে ডাইরেক্ট বেহেশত । আর জামাত ছাড়া আর কাহকে তোমরা দেশ পরিচালনায় বসিও না । ম্যা ম্যা... ” পরিশেষে তিনি মুসলিমদের মাঝে এই আদেশ ছড়িয়ে দেবার নির্দেশ দিলেন রহিম মিয়া কে ।

রহিম মিয়া ধীর পায়ে হাঁটিয়া পল্টন মোড়ে আসিলেন । আসিয়াই পাগলপ্রায় হইয়া ক্রোধে দুঃখে চিৎকার করিয়া কাঁদিতে লাগিলেন । তাহাকে দেখিয়া সকল ধর্মপ্রাণ মুসলমানরা আগাইয়া আসিলেন । তাহারা কাহিনী শুনিয়া সবাই একে একে কাগজ খানার উপর থেকে নিচ পর্যন্ত পড়িবার ভান করিবার নিমিত্তে চক্ষু বুলাইয়া তাহার মতই ক্রোধান্বিত হইয়া উঠিল । সবার মুখে এক গর্জন –

“আল্লাহু আকবার
সবাই ধর তলওয়ার
জবাই করা দরকার
শাহবাগী জানোয়ার”

এমন সময় নামাজ পড়িয়া মসজিদ হইতে বাহির হইলেন করিম মিয়া । তিনি গোলযোগ দেখিয়া কারন অনুসন্ধানে আগাইয়া গেলেন । কারন শুনিয়া তিনি কাগজ খানা চাহিয়া লইলেন । কোনও কথা না বলিয়া পুরা লেখাটা পড়িয়া তিনি কাগজখানা ছিঁড়িয়া ফালাইলেন । সাথে সাথে –

আমার দেশ পত্রিকার শিরোনাম – “কিয়ামতের বেশি দেরি নাই । শাহবাগি কাফিরদের সাথে একাত্ততা ঘোষণা করিয়া প্রকাশ্য দিবালোকে কুরআন শরিফ ছিঁড়িল এক মুসলিম বেশধারী কাফির।”

দিগন্ত টিভির লাইভ নিউজ – “জী সুরভী বিবি আমি শুনতে পাচ্ছি । আমরা এখন আছি পল্টন ময়দানে যেখানে শাহবাগের পূর্ব ঘোষিত কর্মসূচী অনুসারে কুরআন পুড়ানো হয়েছে । ...”

মারমুখী জনগণ কারণ জানিতে না চাহিয়াই করিম সাহেব কে তাহার অমার্জনীয় পাপের কারনে পিটাইয়া মারিয়া ফালাইল । খবর শুনিয়া শুয়রজ মিয়া বলিলেন – “ আমি তাহাকে মুরতাদ ঘোষণা করিতেছি । শুধু তাই নয় তাহার সাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া সকলেও মুরতাদ । আল্লাহ পাক আমাকে আর জামাত কে নিজে এই ক্ষমতা দিয়েছেন যাকে তাকে মুরতাদ ঘোষণা করার । আর পিটাইয়া মারাতে আমি কিঞ্চিৎ বিরক্ত । জবাই করার যেখানে সুযোগ ছিল... ”

এইটা ইশপ এর গল্প না হলেও তিনি একটা মোরাল দিয়ে গেছেন কিভাবে যেন । তা হল -

পবিত্র কুরআন শরীফের বাংলা অনুবাদ
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×