তোমার সৃষ্টির অনুপম রূপ দেখেই বুঝেছি প্রথমবার,
আরো কত সুন্দর তুমি জগতের রুপকার।
দৃষ্টি যত প্রসারী শুধু তোমারই একাতেœর স্বীকার,
সকল পাওনা ও প্রশংসার একমাত্র তুমিই দাবীদার।
তোমার সৃষ্টির সে কি হেতু,
আমি ভেবে ভেবে হই ভিতু।
তোমার ভালবাসা আর প্রেমের ফাঁদে পড়ে,
নিবিষ্ট চিত্ত মোর ভাবনা বুক দেয় ভরে।
বিস্ময় বিমুগ্ধ এ মন তোমায় যখনই দেখে,
প্রতিবার নতুন কিছুইনা কিছু যায় পেয়ে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




