somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাকিত্ব আয়ু কমায়

২৪ শে আগস্ট, ২০১১ রাত ১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল অনেকেই বন্ধুমহলে আড্ডা দিতে গিয়ে ঠাট্টা করে বলেন বিয়ে করলে নাকি আয়ু কমে যায়। এর চেয়ে চিরকুমার থাকাই ভালো। কিন্তু ঠিক এরই বিপরীত কথা বলা হয়েছে ‘জার্নাল অফ এপিডেমিওলজি’ তে। সম্প্রতি একদল গবেষক ৯০ জন অবিবাহিত এবং বিবাহিত নারী-পুরুষের ওপর দীর্ঘ সময় পরীক্ষা চালিয়ে তাদের একটি গবেষণালব্ধ প্রতিবেদন এই জার্নালে প্রকাশ করেন।

এতে বলা হয়েছে, যারা বিভিন্ন কারণে বিয়ে এবং সাংসারিক জীবনকে এড়িয়ে এখন একাকী জীবন যাপন করছেন তারা একজন সাংসারিক ব্যক্তির চেয়ে ১৭ বছর কম বাঁচতে পারেন।

প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, অবিবাহিত নারীদের চেয়ে, পুরুষের অকাল মৃত্যূর ঝুঁকি অনেক বেশি। কিন্তু কুমারিত্ব নারী-পুরুষ উভয়ের জন্যই ক্ষতিকর। বিবাহিতদের চেয়ে অবিবাহিত নারীদের মৃত্যুর ঝুঁকি ২৩ শতাংশ বেশি, অন্যদিকে অবিবাহিত পুরুষদের মৃত্যুর ঝুঁকি ৩২ শতাংশ বেশি।

গবেষকরা জানান, সহজ ভাষায় বলতে গেলে একজন বিবাহিত ব্যক্তি অবিবাহিতের চেয়ে ৮-১৭ বছর বেশি বাঁচতে পারেন এবং নারীদের ক্ষেত্রে তারা বাঁচতে পারেন ৭-১৫ বছর বেশি।

উল্লেখ্য, এই তালিকায় বিধবা এবং তালাকপ্রাপ্তদের রাখা হয়নি। এই তালিকায় শুধুমাত্র তাদেরই রাখা হয়েছে যারা অবিবাহিত এবং একাকী জীবনযাপন করছেন।

এই প্রতিবেদনের শেষ অংশে সব চিরকুমার এবং চিরকুমারীদের পরামর্শ দেয়া হয়েছে যে, সাংসারিক জীবনকে আর না এড়িয়ে অতিসত্ত্বর জীবনসঙ্গী খূঁজে নেয়ার। কারণ সাংসারিক জীবনই নিশ্চিত করবে একটি সুদীর্ঘ সুখী জীবন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×