
সবকিছু ঠিক আগের মতই আছে
নেই শুধু সে,
মনের কুঠিরে অগচোরে নাম ধরে
ডাক দেয় যে ।
বাড়ির পাশে খোলা মাঠ
যেখানে এক পাশে ছেলে মেয়েরা কাঁনামাছি বউচি আরো কত খেলাধূলা,
অন্যপাশে সবুজে ভরে থাকা সে ঘাস,
দেখতেই বুকে আচমকা লাগে আঁচ ।
পাশ কাটিয়ে ঝকঝকে পানি তলে বয়ে চলা সে নদী,
সময় চলে গেছে,
সে আর আসবে না বহু ডাকে ফিরে,
বদলের পালায় পড়ে,
সব বদলাবে হয়ত ধীরে ধীরে ।
মানুষ নামের মানুষ থাকবে,
নতুন নতুন সব ছবি আঁকবে,
যেখানে থাকবে কাল্পনিকের ছোঁয়া,
জীবন ডাইরীতে থাকবে ফুঁটে জীবন্ত কথা,
যার আঁচড়ে জেঁগে থাকবে মনের গহীনে
নিঃশব্দ সে সব ব্যাথা ।।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


