somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেদের নিরাপত্তা নিজেদেরি তৈরি করতে হবে ।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশে এখন একের পর এক যেভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে তাতে দেশের জনগণকে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদের হাতেই নিতে হবে ।জনগণকে নিজেদের জান মালের হেফাজত বা নিরাপত্তার বিষয়ে জনগণকেই সচেতনটা গড়ে তুলতে হবে ।এরকমই পরামর্শ দিলেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি একেএম শহীদুল হক। একেএম শহীদুল বলেছেন ঘরে ঘরে পাহারা দেওয়ার মত আইনশৃঙ্খলা বাহিনী এদেশে গড়ে তোলা সম্ভব নয়।তাই দেশের জনগনকেও নিজেদের নিরাপত্তার দায়িত্ব তাদের হাতে নিতে হবে। প্রত্যেক ব্যক্তির সেন্স অব সিকিউরিটি থাকতে হবে। নিজের নিরাপত্তা ও প্রতিবেশীর নিরাপত্তা এবং এলাকার নিরাপত্তার বিষয়ে সকলকে সচেতন হতে হবে। নিজস্ব নিরাপত্ত বলয় তৈরি করতে হবে। এতে পুলিশের সহযোগিতা থাকবে। এলাকাবাসীর সঙ্গে পুলিশের সুসম্পর্ক ও সম্পূর্ণ সহযোগিতা থাকবে। কিন্তু জনগণকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এজন্য জনগণের পাশে অবশ্য পুলিশ থাকবে ।
একে এম শহীদুল হক আরো জানান রাজধানীর কলাবাগানের লেকসার্কাসের ৩৫ নম্বর নিজের বাড়িতে সোমবার বিকালে কুপিয়ে হত্যা করা হয় সমকামীদের অধিকারবিষয়ক পত্রিকা রূপবান এর সম্পাদক জুলহাজ মান্নান এবং একই সঙ্গে নাট্যকর্মী খন্দকার মাহবুব রাব্বী তনয়কে। গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন আইজিপি একেএম শহীদুল হক। আর সেখানেই পরিদর্শন শেষে শহীদুল হক এ কথাগুলো সকলকে জানিয়ে দেন।
তিনি আরো বলেছেন যে এই হত্যাকান্তটি এবং দেশের বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনাগুলো খুবই সুপরিকল্পিতভাবে হচ্ছে । আইজিপি আরো বলেছেন এটি মর্মান্তিক এবং সুপরিকল্পিত হত্যাকাণ্ড। ধারণা করছি হত্যাকারীরা দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করছে। ঘটনাস্থল বিভিন্ন সময়ে তারা রেকি করছে। পরিকল্পনার অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ড যেখানে ঘটেছে আমি মনে করি জায়গাটা যথেষ্ট সিকিউরড। আশপাশের সবাই যদি তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করতো। সাধারণ মানুষ যদি বেরিয়ে আসতো তাহলে তাদের ধরা সম্ভব হতো। তবে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার কাজ অত্যন্ত আন্তরিকতা এবং দক্ষতার সঙ্গে করা হবে বলেও তিনি জানান ।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪০
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×