somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার ও কমলমতির প্রেমকে নিয়ে নিজের কাছেই কয়েকটি প্রশ্ন করুন

১১ ই মে, ২০১৬ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক মানুষের জীবনেই এই প্রশ্নটি কোনো না কোনো সময়ে ওঠে। এই সঙ্কটের মুহূর্তে কোনো একটি সিদ্ধান্তে আসতে হয়। কিন্তু যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটি কতটা ঠিক ? আজও ইগো নিয়ে তৈরি হচ্ছে ছবি। তামাশা-র মতো ছবি ইগো কে দেখিয়েছে অন্য আঙ্গিকে।
যতই মনের মিল বা হৃদয়ের টান থাকুক না কেন সব মানুষই স্বতন্ত্র। এই স্বতন্ত্র হওয়ার কারণেই দুইটি মানুষের মধ্যে ছোটখাটো মতবিরোধ থেকে বিরাট সংঘাত তৈরি হয়।একদিকে প্রেম টিকিয়ে রাখার জন্য একরাশ আপোস আর একদিকে আত্মসম্মান। সম্পর্কের সমস্যার অধিকাংশ টানাপোড়েনই কিন্তু এই সংক্রান্ত। সেই রকম পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে পড়ে। অনেক সময়েই মানুষ ভাল করে না ভেবে সিদ্ধান্ত নিয়ে ফেলেন।
এমন জটিল পরিস্থিতিতে নিজেকে এই কয়টি প্রশ্ন করুন। দেখবেন সমাধান পেয়ে যাবেন ।
(১) যে মানুষটির সঙ্গে প্রেম তিনি মানুষ হিসেবে কতটা সৎ এবং ভাল মনের? কোনো অসৎ এবং কুৎসিত মনের মানুষের সঙ্গে আপোস করে থাকার চেয়ে নিজের আত্মসম্মান বজায় রেখে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়।
(২) দু’জনের প্রেমের ভিত্তি কতটা শরীরের আর কতটা মনের? যদি শারীরিক টানই প্রেমের কারণ হয়ে থাকে তবে সেই প্রেম এমনিতেই টিকবে না বেশিদিন।
(৩) আপনি নিজে কতটা ইগো তাড়িত মানুষ? প্রেমের সম্পর্কে ইগো হলো এক ধরনের বিষ যা একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। অনেক সময় এই ইগোকেই আত্মসম্মান বলে ভুল করে মানুষ।
(৪) আপনার সঙ্গী বা সঙ্গিনী কি আপনাকে সম্মান করেন? পারস্পরিক সম্মান ছাড়া প্রেম টেকে না। প্রত্যেক মানুষেরই ন্যূনতম সম্মান পাওয়া উচিত নাহলে সেটি আর মানুষের সম্পর্ক থাকে না।
(৫) আপনার সঙ্গী/সঙ্গিনী কি সন্দেহপ্রবণ ? অহেতুক সন্দেহপ্রবণতা যাদের থাকে তারা সাধারণত হীনমন্যতায় ভোগেন। এটি এক ধরনের মানসিক সমস্যা যার চিকিৎসা হওয়া উচিত এবং যার সঙ্গে আপোস করা মানে সম্পর্কে সমস্যা জিইয়ে রাখা।
(৬) আপনি কি আপনার পার্টনারকে নিয়ে গর্বিত ? যদি একাধিক দোষ-ত্রুটি থাকা সত্ত্বেও আপনার পার্টনারের মধ্যে এমন কিছু গুণ থাকে যা নিয়ে আপনি গর্ববোধ করেন । তবে জানবেন সম্পর্ক যত খারাপ পর্যায়েই পৌঁছক না কেন সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব।
(৭) আপনি কি মনে করেন প্রেমিক প্রেমিকা একে অপরের ব্যক্তিগত সম্পত্তি নয়? যদি আপনার পার্টনার এই বিষয়ে আপনার থেকে ভিন্নমত পোষণ করেন তবে এই প্রেম যত তীব্রই হোক না কেন সম্পর্ক একটা সময় গিয়ে তিক্ত হয়ে যেতে বাধ্য।

লেখাটি লাইফ ষ্টাইল থেকে তুলে ধরা হয়েছে ।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৬ দুপুর ১২:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

×