খালেদার বাসায় অতিথিদের ঢুকতে না দেয়া সরকারের সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ : দেলোয়ার
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদের দিন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাসভবনে তার আত্মীয়-স্বজনসহ অতিথিদের ঢুকতে না দেওয়াকে সরকারের সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আজ এক বিবৃতিতে তিনি এর নিন্দা ওক্ষোভ জানিয়ে আরও অভিযোগ করেন, বিরোধী দলীয় নেতাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার হীন প্রচেষ্টার অংশ হিসেবেই এটা করা হয়েছে। ঈদের দিন বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় উৎসবের একটি অংশ ও প্রধান ঐতিহ্য। এমন একটি দিনে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতার বাসভবনে কাউকে ঢুকতে না দেওয়ার ঘটনা ন্যক্কারজনক। সরকারের এই আচরণ দুঃখজনক ও গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থি। এটা প্রমাণ করলো, অগণতান্ত্রিক শক্তি আওয়ামী লীগের চরিত্র বদল হয়নি। ধর্মীয় উৎসবেও তাদের রাজনৈতিক প্রতিহিংসার থাবা থেকে কেউ রেহাই পায় না। বিএনপি নেতারা অভিযোগ করেন, ঈদের দিন সোমবার বিকেলে প্রায় ৫০ জন অবসরপ্রাপ্ত সরকারি উধ্বর্তন কর্মকর্তা, শীর্ষ ব্যবসায়ীসহ নানা পেশার ব্যক্তি ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তাদের ঢুকতে দেওয়া হয় নি। বাসার প্রবেশমুখ থেকে তাদের নিরাপত্তা সংস্থার সদস্যরা ফিরিয়ে দেয় বলে অভিযোগ করেন তারা।
সূত্র : বিডি নিউজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।
আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত...
...বাকিটুকু পড়ুনযে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,...
...বাকিটুকু পড়ুন
টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন