somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭২ এর সংবিধানে ফিরে গেলে দেশে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেবে : নাইমুল ইসলাম খান

০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বর্তমান সংবিধানে ১৪ বার সংশোধনী আনা হয়েছে। ১৯৭২ সালের সংবিধান পরিবর্তন করে একটি নতুন একদলীয় ব্যবস্থার সংবিধান চালু করা হয় এবং শেখ মুজিব আজীবন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ ক্ষেত্রে দেশের জনগণের কোন মতামত নেয়া হয়নি। পার্লামেন্টে ব্রুট মেজরিটির মাধ্যমে মাত্র ১২ মিনিটে ২৫শে জানুয়ারি ১৯৭৫ এই কুখ্যাত ৪র্থ সংশোধনী বিলটি পাস করা হয়।

বর্তমানে বিভিন্ন টকশো ও বিবৃতিতে আওয়ামী মন্ত্রী এবং আওয়ামী ঘরানার বিবৃতিজীবীরা বলে বেড়াচ্ছেন সংবিধান কাটাছিঁড়ার কথা। সংবিধানের সবচাইতে বড় অপারেশনটা তো ১৯৭৫ সালে আওয়ামী লীগই করেছিল। একদলীয় ব্যবস্খা যদি সেদিন সাংবিধানিক ক্যু-এর মাধ্যমে করা না হতো তাহলে দেশে সামরিক আইন জারির কোন সুযোগ সৃষ্টি হতো না। ৪র্থ সংশোধনীর মাধ্যমে জাতির ওপর অন্যায়, অবৈধ একদলীয় নিবর্তনমূলক শাসন চাপিয়ে দেয়ার কারণেই ৫ম সংশোধনীর প্রয়োজনীয়তা অনিবার্য হয়ে উঠেছিল। ৫ম সংশোধনীর মাধ্যমেই জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী একদলীয় দুঃশাসনের জিঞ্জির থেকে দেশকে উদ্ধার করা হয়েছিল। শুধুমাত্র ধর্মভিত্তিক দল নয় বরং আওয়ামী লীগসহ রাজনৈতিক দলগুলো পুনরুজ্জীবিত হয়েছিল ৫ম সংশোধনীর মাধ্যমেই।

কিন্তু তারপরও বর্তমান সরকার বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছে। বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার বলেছেন, বাহাত্তরের সংবিধানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। এ ব্যাপারে আমি একটি পোস্টও দিয়েছিলাম ।

দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক জনাব নাইমুল ইসলাম খানও বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার ব্যাপারে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ৭২ এর সংবিধানের সরাসরি ফিরে গেলে শুধু বিশৃঙ্খলা দেখা দেবে না, ঐ দিকে হাঁটতে শুরু করলেই বিশৃঙ্খলা শুরু হবে এবং সে বিশৃঙ্খলা কতোটা ভয়ঙ্কর হতে পারে সে বিষয়টি কল্পনা করতে গেলে আমি শিহরিত হই ।
তার পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি এখানে পাবেন।

যে সংবিধানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, যে সংবিধানের ওপর আওয়ামী লীগই কয়েকবার অপারেশন চালিয়েছে, তা আবার কেন জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া হচ্ছে তা সত্যিই ভাবনা বিষয়। অনেকেই বলছেন, ভারতকে খুশী করার জন্য সরকার এই আত্মঘাতী পদক্ষেপ নিয়েছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৩
১৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×