ইসরাইলকে নিরস্ত্র করার দাবি জানালেন তুর্কী প্রধানমন্ত্রী
১২ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুরস্কের প্রধানমন্ত্রী রজব তৈয়্যব এর্দোগান বলেছেন, মধ্যপ্রাচ্যকে পরমাণু বোমা মুক্ত করার অংশ হিসেবে আন্তর্জাতিক সম্প্রাদায় কর্তৃক ইসরাইলকে নিরস্ত্রীকরণ করতেই হবে। তিনি ওয়াশিংটনে পরমাণু সংক্রান্ত শীর্ষ বৈঠকে যোগ দেওয়ার জন্য যাওয়ার আগে এ মন্তব্য করেছেন।
তিনি আরো বলেছেন, মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরাইলের কাছেই পরমাণু বোমার মজুদ রয়েছে এবং তেল আবিব এ পর্যন্ত এনপিটিতে স্বাক্ষর করে নি। ইসরাইলের পরমাণু বোমা নিয়ন্ত্রণের জন্য এ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নি।
জনাব এর্দোগান আরো বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই.এ.ই.এর সদস্য হওয়ার কারণে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি অসংখ্যবার পরিদর্শনের মুখে পড়েছে। কিন্তু ইসরাইল এনপিটিতেও স্বাক্ষর না করে পরমাণু বোমার ব্যাপারে যা ইচ্ছা তাই করতে পারছে।
মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে পরিচিত ইহুদীবাদী ইসরাইলকে নিরস্ত্র করা জরুরী। নিরাপদ ও স্থিতিশীল মধ্যপ্রাচ্য প্রতিষ্ঠার জন্য এটা খুবই দরকার। কিন্তু আমেরিকা, ব্রিটেন ও তাদের মিত্র তা কোনদিনই হতে দেবে না।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন