কোলকাতা হাইকোর্ট তরুণ কম্পিউটার বিশেষজ্ঞ রিজওয়ান হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে। আজ বিচারপতি ভাস্কর ভট্টাচার্য ও বিচারপতি পি মন্ডলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আগামী ৪ মাসের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে সিবিআই'কে নির্দেশ দিয়েছে। তথ্যসূত্র
২০০৭ সালের আগস্ট মাসে রিজওয়ান কোটিপতি শিল্পপতি অশোক টোডির মেয়ে প্রিয়ংকা টোডিকে বিয়ে করেছিলেন। ঐ বছরেরই ২১ সেপ্টেম্বর কলকাতার তরুণ গ্রাফিকস ডিজাইনার রিজওয়ানুর রহমানের মৃতদেহ পাওয়া যায় পাটিপুকুর নামে একটি জায়গায় রেল লাইনের পাশে। মৃতদেহ উদ্ধারের পর রিজওয়ানুরের পরিবার থেকে অভিযোগ ওঠে রিজওয়ানুরকে হত্যা করে তার মৃতদেহ রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। আর এই মৃত্যুর পেছনে কোলকাতা পুলিশের হাত রয়েছে। এই ঘটনার পর এই মৃত্যু রহস্য উদঘাটনের জন্য সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিআইডি তদন্তের আগেই কোলকাতার তৎকালিন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে রেজাওনুর রহমান আত্মহত্যা করেছে বলে দাবি করেছিলেন। কিন্তু এই মৃত্যু রহস্য উদঘাটনের ব্যাপারে কোলকাতা পুলিশের তদন্তের উপর আস্থা রাখতে না পেরে রিজওয়ানুরের পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে মামলা দায়ের করা হয় এবং হাইকোর্ট সিবিআইএর মাধ্যমে তদন্তের নির্দেশ দেয়। সিবিআই গত বছরের ২০ অক্টোবর তদন্তের কাজ হাতে তুলে নেয় এবং চলতি বছরের ৮ই জানুয়ারি প্রতিবেদন পেশ করে। এই প্রতিবেদনে সিবিআই বলেছে, রিজওয়ানুর পুলিশের প্রচণ্ড চাপ ও মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছে। তবে রিজওয়ানুরের পরিবার পুলিশের এই প্রতিবেদনও মেনে নিতে পারেনি।
এরই পরিপ্রেক্ষিতে কোলকাতা হাইকোর্ট নতুন করে এই মামলা তদন্তের নির্দেশ দিলেন। নতুন তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হোক এ প্রত্যাশা রইল।
চাঞ্চল্যকর রিজওয়ান হত্যাকাণ্ড : ফের তদন্তের নির্দেশ দিল কোলকাতা হাইকোর্ট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
"জাগো বাহে কোনঠে সবাই"....

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন
সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন
কথার বুলেট ছুড়ি

ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরি - ১৯৫

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন
দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।