somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি মফিজীয় ভালোবাসা এবং পরিণতি! :D

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মফিজ রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ তার চোখ পড়ল রিকশায় বসা সুন্দরী অপরূপার উপর্। মেয়েটা মফিজদের পাড়ায় নতুন এসেছে। মফিজ তো জায়গায় দাড়ায়াই ক্রাশ। এই মেয়েকে তার চাই ই চাই!

তো পরদিন , বাবুলের ফুলের দোকান থেকে তাজা দেখে সাতটি গোলাপ কিনলো মফিজ। আজ "টুনটুনি" কে তার হৃদয় মোড়ানো অসম্ভব ভালোবাসার কথা বলতেই হবে যে!

বিকেল বেলা টুনটুনি বাসা থেকে শপিং এ বের হয়। মফিজ ফুলগুলো কোনভাবে পিছনে লুকিয়ে টুনটুনিদের বাসার সামনে দাড়িয়ে আছে, পাছে কেউ দেখে ফেলে! কিছুক্ষণ পর টুনটুনি বেড়িয়ে এলো ,মফিজ বাবুলের দোকান থেকে কেনা গোলাপ নিয়ে রাস্তায় হাঁটু গেড়ে বসে বললো ,'আই লাবু টুনটুনি!' টুনটুনিও. চওড়া হাসি দিয়ে বললো , "আই লাবু টুউউউ'

ব্যস , হয়ে গেল ভালোবাসা! সেদিন রাতেই ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস চেইঞ্জ হয়ে হলো , "পক্কা মফিজ In a relationship with মফিজের রাজকুমারী" ! লাইক কমেন্টের বন্যায় ভেসে গেল সেদিনের রাত। ভালোবাসা আছড়ে পড়লো দুজনার বুকে। কঠিন সে ভালোবাসা।

এক মাস পর্।

মফিজের স্ট্যাটাস ,
" Ami otokicu bugi na, tuntuni tumi firey aso amar buke. tumake cara ami bacbo na. plij tuntuni.

tumake jadin ami valobasi boli, sadin bugini atota balobese faleci. amaka ar kosto dio na, plij tuntuni plij."

ব্যাস! হয়ে গেল ব্রেক আপ। টুনটুনি এবার বাবুলকে নিয়ে নতুন আইডিতে নতুন রিলেশনশিপ স্ট্যাটাস দিলো। আর মফিজও টুনটুনি কে এক্স-গার্লফ্রেন্ড মেনে নিয়ে , মর্জিনার পিছনে ঘোরে।

এতোগুলো ঘটনার অবতারণার একটাই কারণ , নতুন পৃথিবীর নতুন ভালোবাসার মোড়ক উন্মোচন করা। একদিনের দেখা, রাস্তাঘাটে প্রোপোজ করলেই সাথে সাথে হ্যা বলে দেয়া , ভালোবাসা গুলো আজকাল এমনই , সস্তা দ্রব্য এটা।

আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকাটা নাকি ইজ্জতের ব্যাপার আজকাল। সেজন্যেই , এতো সহজেই পাওয়া যায় এটা। কারণ , সবাই ইজ্জত বাড়াতে চায়। মূল্যবোধ শিকেয় তুলি, ক্ষতি কি? কারো কোন মাথাব্যথা নেই। তবে বলি কি , সস্তা দ্রব্যের মূল্যমান কম হয়।

কমদামী ভালোবাসাগুলো বড়ই ঠুনকো , ভাংলেও ঠনঠন শব্দ হয় না। প্রেমিকার চোখে চোখ রেখে যদি অজানায় হারিয়ে যাওয়া না যায়্‍,কিসের সে ভালোবাসা?

আমি এক ইংরেজ দম্পতিকে চিনি যারা ভালোবেসে বিয়ে করেছিলেন ২১ বছর বয়সে , তারপর তাদের বিবাহিত জীবনের ৪৩ টি বছর কেটে যাওয়ার পরও ভালোবাসায় ছেদ পড়েনি একটুও। ৬৪ বছর বয়সে যেদিন বুড়ো মারা যান ,সেদিন ছিলো তার স্ত্রীর জন্মদিন। ঠিক পরদিনই সেই মহিলা মারা যান। বুড়োর পাশেই তাকে সমাহিত করা হয়। ভালোবাসারই টান এটা হয়তো।

তাই , ভালোবেসে ভালোবাসুন, সত্যিকার ভাবে, কাউকে দেখানোর জন্যে নয়। মাঝরাতের ফিসফিসানি গুলো সত্যি হয়ে উড়ে বেড়াক কল্পনায়। ভালো ভালো ভালোবাসাগুলো বেঁচে থাকুক আজীবন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×