somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওই যে পার্কে পাশাপাশি বসা শ্যামলা মেয়েটা...... :) :) :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওই যে পার্কে পাশাপাশি বসা শ্যামলা মেয়েটা আর পাশে মাথা নিচু করে বসা ছেলেটাকে দেখতে পাচ্ছেন? ওদের একটা গোপন কথা বলি। ছেলেটা সারাবছর মেয়েটাকে কিছুই দিতে পারেনি। আজ সে সারাবছরের প্রাইভেট পড়িয়ে জমানো টাকা দিয়ে মেয়েটার জন্য একটা নাকফুল কিনে এনেছে। ওটা তার পকেটে।

আর মেয়েটা? মেয়েটা সারাবছর ধরে বাইরে বেরুনোর জন্যে বাবার কাছ থেকে যা টাকা পায় ,তার কিছু কিছু জমিয়ে ছেলেটার জন্যে একটা শার্ট কিনে এনেছে। ওটা তার ভ্যানিটি ব্যাগে।

দুজনেই ভাবছে একে অপরকে সারপ্রাইজ দিবে আজ। একটু পর হয়তো ছেলেটা মেয়েটাকে চোখ বন্ধ করতে বলবে। তারপর , নাকফুল টা পকেট থেকে বের করে মেয়েটার সামনে ধরে বলবে,

- বাবু , চোখ খুলে দেখো তো! kiki emoticon

মেয়েটা চোখ খুলে নাকফুলটা দেখে আস্তে করে চেঁচিয়ে উঠবে আনন্দে। হয়তো, কিছু আনন্দাশ্রু গড়িয়ে পড়বে চোখ বেয়ে। হয়তো তখন , কান্নাভেজা চোখে বলবে,

- এ্যাই , তুমি এইটা আনসো কেন? টাকা পাইসো কোথায়?

হয়তো তখন , ছেলেটা দুহাত দিয়ে মেয়েটার চোখের জল মুছে দিয়ে হাসি হাসি মুখ নিয়ে একটু মিথ্যে বলবে ,

- আমার পাগলীটাকে আমি কিচ্ছু দিতে পারিনি কোনদিন। এবার , তানিম পরীক্ষায় ফার্স্ট হওয়াতে আন্টি আমাকে ডাবল বেতন দিয়েছেন। ওটা দিয়েই কিনে এনেছি এটা।

মেয়েটা তখন কাঁদো কাঁদো চোখে ছেলেটার কাঁধে মাথা রেখে চোখ বুজে বসে থাকবে। যেন পৃথিবীর সব নির্ভরতার আশ্রয় সেখানে।

এইযে দুজনের কথা বললাম। এদের খুব একটা সামর্থ্য নেই একে অপরকে দামি কোন রেস্টুরেন্টে খাওয়ানোর্ বা জাঁকজমকপূর্ন কোন শপিং মল থেকে দামি কিছু কিনে দেয়ার্। কিন্তু জানেন?

এদের মতো সুখী আর কেউ নেই। ভালোবাসার মানুষটির কাছ থেকে এরা বড় কিছু আশা করে না। শুধু আশা করে একটু ভালোবাসা আর একটু প্রাণ খুলে কথা বলার নিশ্চয়তা। ওরা আশা করে, মানুষটি তাকে একটু ভালোবাসবে , একটু যত্ন নিবে , অসুস্থ হলে তার জন্য চিন্তা করবে , মানুষটি তাকে নিয়ে চিন্তা করছে এটা ভেবেই সে সুস্থ হয়ে যাবে।

আর , ছোট ছোট কোন প্রাপ্তিই এদেরকে দুজনকে কাঁদায় আবার হাসায় , যে আবেগগুলো আসে হৃদয়ের একদম গহীন থেকে। বিশ্বাস করুন্ , একটুখানি কৃত্তিমতা নেই সেই হাসিতে।

তারা দুজন তাদের মতো করেই ভালো আছে।

আসলে কি , ভালোবাসতে হলে অনেক কিছুর প্রয়োজন নেই। প্রয়োজন , একটু বিশ্বাস , আর প্রাপ্তির আনন্দ। ভালোবাসা ছড়িয়ে আছে সবখানে , শুধু প্রয়োজন , সুন্দর এবং পবিত্র মনে পাশের মানুষটিকে ভালোবাসা। আপনি ভালো অনুভব করবেন।

সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×