somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এই প্রথম পদক পেল বাংলাদেশ

২০ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষার্থীদের জন্য গণিতের সবচেয়ে বড় প্রতিযোগিতা আন্তর্জাতিক গণিত
অলিম্পিয়াডের ৫০তম আসরে এই প্রথমবারের মতো পদক পেল বাংলাদেশ। বাংলাদেশ গণিত দলের সামিন রিয়াসাত এবং নাজিয়া চৌধুরী জার্মানির ব্রেমেনে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ১৪ থেকে ২৩ পয়েন্ট পর্যন্ত প্রাপ্তরা ব্রোঞ্জ, ২৪ থেকে
৩১ পয়েন্ট পর্যন্ত রুপা এবং ৩২ বা তার চেয়ে বেশি নাম্বার ধারীরা পেয়েছেন স্বর্ণপদক। বাংলাদেশ দলের সামিন রিয়াসাত ১৭ এবং নাজিয়া চৌধুরী ১৪ নম্বর পেয়ে দেশের জন্য প্রথম আইএমও পদক লাভ করলো।
২০০৫ সালে মেক্সিকোতে আইএমও তে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ দল প্রথম আইএমওতে যোগ দেয়। এর পর প্রতিবছরই অংশ নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো পদক পাওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, শ্রীলঙ্কা, ভারত,
ইন্দোনেশিয়াসহ অনেক দেশ। আগামীকাল মঙ্গলবার বিজয়ীদের মধ্যে পদক বিতরণ করা হবে। প্রথম আলো ও ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি । প্রতিবছর দেশব্যাপী জাতীয় গণিত অলিম্পিয়াডের আয়োজন করে। এ প্রতিযোগিতার মাধ্যমে ধাপে ধাপে আইএমওর জন্য বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হয়ে থাকে। বাংলাদেশ গণিত দলের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল , ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইয়াছিন আলী , কোচ ও দলনেতা মাহবুব মজুমদার, কমিটির সাধারণ সম্পাদক ও সহ-দলনেতা মুনির হাসান।


Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ রাত ১২:৫৩
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

ইসলামের সৌন্দর্য!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:৩৫


সৌদি আরবের মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা এক বিকেলে এক সাহাবীর দোকানের সামনে এসে দাঁড়ালেন। একটা পণ্যের দাম শুনে কিনতে সম্মত হলেন ঐ ক্রেতা।
কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবি... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×