বেসিস সফটএক্সপো ২০১১-এ `ওপেন সোর্স, ওপেন অপরচুনিটি – উন্মুক্ত উৎস, অপার সম্ভাবনা’ শীর্ষক এক মুক্ত সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। সেমিনারে অংশ নেবেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, তথ্যপ্রযুক্তিবিদ ফকরুজ্জামান, শাহাদত খান, জাকারিয়া চৌধুরী, আল-মামুন, মাহে আলম খান, সালাউদ্দিন পাশা, নাসির খান, বিডিএক্সপ্যাটসের সুমন জাহান সহ অনেকে। মুক্ত সেমিনারে ওপেন সোর্স দর্শনের বিভিন্ন দিক এবং এর মাধ্যমে নিজের উন্নতির বিভিন্ন সুযোগ সম্পর্কে আলোচনা করা হবে। আগামীকাল ৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সেমিনার অনুষ্ঠিত হবে। সফটওয়্যার দিয়ে নতুন করে শুরু হলেও মুক্ত দর্শনের ভিত্তি অনেক পুরোনো্। এ হলো ছড়িয়ে দেওয়ার, সবার জন্য – দর্শন। আরবীয় পণ্ডিতরা আলেকজান্দ্রিয়ার পুথি হাতে কপি করেছেন বলে সেগুলো ইউরোপে আসতে পেরেছিল। এ দর্শনের মূল মন্ত্র হলো সহযোগিতা – শেয়ারিং। জনগণের জন্য, জনগণের সম্মিলিত উদ্যোগে সভ্যতার বিকাশ। প্রোগ্রামিং দক্ষতা থেকে আত্মীকরণ, গেম বানানো হয়ে ফ্রিল্যান্সিং পার হয়ে নতুন কোম্পানি বানানোর বিষয় পর্যন্ত আলোচনা করা হবে সেমিনারে। সেমিনারটি সবার জন্য উন্মুক্ত।
বেসিস সফটএক্সপো-২০১১ এ বিডিওএসএন-এর সেমিনার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।