somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে পড়ে যায় সে তোমায়

২৫ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতে তিনটা বছর পার করে দিলাম প্রবাসে। কিভাবে যেন দিন গুলো কেটে যায় টেরই পাই সাধারণ ভাবে কিন্তু কিছু স্মৃতির কথা মনে পড়লে ভাবি কত দিন হয়ে গেল পাইনা সে ছোয়া পাই না সেই আদর ভালোবাসা। প্রতিটা ক্ষণ ভুলে থাকতে চাই কিন্তু চাইলেই কি ভুলে থাকা যায়। এখনো যখন কাজের চাপ বেশী থাকে ভোরে বের হয়ে যাই কোন রকম দুএকটা বিস্কিট মুখে দিয়ে। কাজে যাই আর মনে সেই দিন গুলোর কথা, অনেক সময় যদি ভোরে আমি বাইরে যাবার প্লান থাকতো বলে রাখতাম আমি ভোরে বের হয়ে যাবো। তুমি আমাকে খুজো না আবার। কিন্তু আমি উঠে দেখতাম সে ঠিকই রান্না ঘরে ব্যাস্ত খাবার তৈরী করতে। রাগ করতাম তোমাকে বারণ করেছি কিছু না করতে আমি বাইরে থেকে খেয়ে নেব। বাইরের খাবার তুই খেতে পারিস না কিছু মুখে দিয়ে যা ভালো লাগেব আর আমার তো ঘুম আসে নামায পড়ে আমি ঘুমাই না।

কাজ থেকে ফিরে যখন রাতের রান্না করা ঠান্ডা খাবার ওভেনে দিয়ে গরম করে খেতে বসি, চোখ ভিজে যায়। ঠিক একটা বাজে আমি বাসায় আসতাম দুপুরের খাবার খেতে। সব কিছু তৈরী পেতাম টেবিলে। আমি খাবার আগে কেউ খেত না। আমার সাথে খেতে বললেও কেউ বসতো না, আমি নাকি একা একটু বেশী খাই সবার সাথে বসলে কথা বলি কিন্তু খাই খুব কম। আর এখন বাধ্য হয়েই একা খাই একাই কথা বলি।

যখন মন টা খারাপ থাকে চলে যাই নির্জনে নিরবে। কিন্তু আমি তো এমন ছিলাম না। মনটা একটু খারাপ হলেই কোলে ঠাই খুজে নিতাম। বলতে হতো না কেন মনটা খারাপ। মাথায় হাত বুলিয়ে দিত পরম মমতায়
সেই মমতার ছোয়ায় সকল কষ্ট দুর হয়ে যেত।

আজ অনেক খুজি সেই মততার হাত, মততার ছোয়া, একটু ভালোবাসা, কাছে থাকার ইচ্ছা, কোলে মাথা রেখে পরম নিশ্চয়তায় ঘুমিয়ে পড়া। অনেক শুন্যতা অনুভব করি মা তোকে অনেক মিস করি। প্রতিটা ক্ষণ আর প্রতিটা সময় । ভালো থাকিস মা অনেক দুরে থেকেও তুই আমার অনেক কাছে আসিস। আবার তোর বুকে জাপিয়ে পরার ইচ্ছায় দিন গুনি

লেখাটা চতুরের প্রকাশিত
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×