somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি লিখবো , কেন লিখবো জানি না, কিন্তু ইচ্ছে করছে লিখতে।

২৫ শে জুলাই, ২০১০ ভোর ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন কেন লিখতে বসলাম জানি না। কি লিখবো তাও জানি না। ব্লগে লিখি না অনেক দিন। কিছু দিন ডায়েরী লিখেছিলাম। কিন্তু একটু বেশী লেখাতে পাতা ফুরিয়ে গেছে। নতুন একটা কেনব কেনব করেও কেনা হয় না। লেখা ও হয় না। ভাবছি কেন লেখা হয় না। হয়তো বলা যায় একটু ব্যাস্ত আছি। তাও আবার না। আমি প্রতি বছরই এই সময়ে একটু ব্যাস্ত থাকি। কিন্তু গত বছর অনেক লিখেছি। হয়তো আবার অবসর সময় টুকু প্রিয়জনকে দিতে ভালো লাগে।

কেমন কাটছে আমার দিন? প্রথমেই বলি অসহ্য কর। যেই হিসাব কষার ভয়ে মানবিকের ছাত্র হয়েছিলাম সেই কাজটাই করতে হয় প্রোগ্রাম করতে। যা কিনা আমার একদম অপছন্দ। অসময়ে বসের হাত ভাঙ্গল। কাজটা এসে পড়ল আমার ঘাড়ে। এখন মাথার ভারে ঘার বাকা হবার দশা। তার সাথে আছে আপন মানুষের অভিযোগ তাকে সময় দিতে পারছি না। আমি নাকি তাকে মনে রাখি না। কিন্তু তাকে বলেও বোঝানো যায় না যে, আমার সব জায়গাতেই সে আছে। এটাও তার প্রবলেম।

এই যে দেখেন অবস্থা ভেবেছিলাম তাকে বাদ দিয়েই কিছু লিখি। কিন্তু তাকে বাদ দিয়ে কিছুই লেখা আসে না। আরে আমার না লেখার কারণ খুজে পেলাম। সব গুলো কথা , সব গুলো সুর আসে তাকে ভেবে । তা কি করে সামনে তুলে ধরি।

সেদিন এক কলিগ প্রশ্ন করলো আমি কেন এতো হাসি। আমার মুখে কেন হাসি থাকে সব সময়। তারমানে কি আমি অনেক সুখী। কি বলবো। ও যদি মনে করে মুখে হাসি থাকলেই সুখী তবে সমস্যা কি কেউ তো তা দেখেও খুশি হবে।কিন্তু মজার কথা আমি একা থাকি বেশীর ভাগ সময়। এবং সে সময় গুলো আমার মুখ অনেক ভার থাকে। যে কেউ দেখলে মনে করবে আমার কোন কিছু হয়েছে, হারিয়ে গেছে। ভাইয়া বলে আমি নাকি ভাবুক একা একা ভাবি।

আসল কথা হচ্ছে ভাবি ঠিক আছে কিন্তু ভাবছিলাম সেটা মনে রাখতে পারি না।কেন ভাবি তা ভুলে যাই। কিন্তু বিগত বছর গুলোতে একটা জিনিস অনেক ভুলতে চেয়েও পারি নাই। পারলে হয়তো জীবন অন্য রকম হতো। কিন্তু ভুলতে গিয়ে আরও বেশী অতলে হারিয়ে গেছি। কি জানি ভুলতে পারলে ভালো হতো নাকি ভুলে থাকার চেষ্টা করতে গিয়ে ভালো করেছি। না লেখা আর বড় করা যাবে না। নতুন ভাবনা মাথায় উকি দিচ্ছে। পালাই

চতুরে প্রকাশিত।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×