somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লালনগীতির ভাবার্থ।

২৪ শে মে, ২০১৪ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাত-ছেফাত

আমি মরছি খুজে সেই দোকনের সহজ ঠিকান।
সেথা আল্লা, হরি, রাম, রহিম, গড, এক সাথে করে লেনা-দেনা ॥
ভক্তি যোগের আগুন জ্বেলে, গৌর রামকৃষ্ণ কড়াই এ ঢেলে
বুদ্ধ, নানক, যিশু ছেঁকে, প্রেম রসের মিহিদানা ॥
জ্ঞান ছানাতে কর্ম চিনি, বুদ্ধ নানক মাখে
দয়ার সাথে ক্ষমার মাঝে বড়াই নাহি থাকে
লালন বলে যায় না কেনা, বিনা কড়ির লেনা-দেনা
সহজে সহজ মিশিলে, জ্ঞান যোগে যায় চেনা ॥

শব্দার্থ: ঠিকানা - পরিচিতি, অবস্থিতির স্থান। লেনা-দেনা - লেনদেন। ভক্তি যোগ - সেবা, পূজা, আরাধনা। প্রেমরস - যে রসে অনুরাগ জন্মে। বড়াই - অহংকার। বিনাকড়ি - অর্থছাড়া, টাকা পয়সা ব্যতীত। জ্ঞানযোগ - স্বজ্ঞানে কোন কিছু জানা। সহজ - ভক্তিভাব সম্পন্ন ব্যক্তি।

ভাবার্থ: এই পদটি “জাত-ছেফাত” দাড়ার আওতাধীন। খাসজাত হচ্ছেন খোদাপাক স্বয়ং এবং ছেফাত হচ্ছে তার গুণবাচক নাম ও গুণাবলি। কিন্তু শাধুসাস্ত্রে বলা হচ্ছে যে, একই ব্যাক্তি জাত-ছেফাত অর্থাৎ আহাদ-আহাম্মদ রূপে জীবে বর্ত থেকে সবকিছু ঘটাচ্ছেন। সেই জন্য ফকিরগণ দুই রূপকে এক জেনে সাধন-ভজন করেন। যদিও দাড়াটি জাত-ছেফাতের অন্তর্গত তবুও পদে জাতাজাতির বিভেদ ভুলিয়ে সৃষ্ট মানুষকে এক জাতিভুক্ত করা এবং ভিন্ন ধর্মের হোতাগণকে “মানব” ¯্রষ্টারূপে পরিচিতি করার সার্বিক প্রয়াস উল্লেখ যোগ্য। এখানে পদকর্তার নিজেস্ব মতামত অত্যন্ত গভীর উপলব্ধির মাধ্যমে প্রকাশ পেয়েছে। তিনি বলছেন যে, আল্লা, হরি, গড যদি একত্র হয়ে বিশ্বমানব জাতির মিলিত ¯্রষ্টা হতেন তাহলে কতই না ভাল হত। এ বিশ্বে এত হানাহানি বিদ্বেষ কিছু থাকতো না। যে সকল প্রাতঃস্মরণীয় মহামানব (মোহাম্মদ, বুদ্ধ, চৈতন্য, নানক, যিশু) ও মনিষীগণ দয়া ও ক্ষমার মাধ্যমে মানব জাতিকে এক করতে চেয়েছিলেন তাদের প্রয়াস আংশিক ব্যর্থ হলেও সফলতার সংখ্যাও কম নয়। কিন্তু আমরা যারা পৃথিবীতে বসবাস করি তারা জাত্যাভিমানের বড়াই করে তাঁদের জ্ঞান ও উপদেশ ভুলে এই সুন্দর পৃথিবীকে মানুষ বসবাসের অযোগ্য করে তোলার প্রতিযোগিতায় নেমেছি।
পরিশেষে জীব দরদী ভক্তপ্রেমি মহাত্মা লালন ফকির স্বখেদে বলছেন যে, ঐ সকল মহামানবের উপদেশগুলি বিনামূল্যে প্রাপ্ত হওয়াই আমরা সেগুলো সৎউদ্দেশ্যে ব্যবহার করতে পারি নাই। কারণ মানুষের জ্ঞানই হল তার পরিচালক, কিন্তু সেই জ্ঞানকে পরিচালনা করার ক্ষমতা থাকতে হবে।

আঃশঃ লেনা-দেনা - লেন দেন। বড়াই - অহমিকা ভাব।

(নিয়ামত মাষ্টারের ১১০৯ টি লালনগীতির ভাবার্থ থেকে সংকলিত)
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×