
চিঠির আত্মকাহিনী
এখন আর হৃদয় কুঠিরে
জমে থাকা অব্যক্ত কথামালায়
পরম মমতায় চিঠি লিখ না-
সব কথা সেরে নাও মুঠোফোনে।
এখন আর কলম নিয়ে
হয় না বসা, যান্ত্রিকতার ছোঁয়ায়
ডাকপিয়ন ও একা একা
ডাকঘরে বসে, অলস সময় কাটাঁয়।
মনে পড়ে সেই দিনের কথা
একটি চিঠির জন্য কত অপেক্ষা
আমায় পেয়ে কেউ হত আনন্দিত
কেউ বা হত দু:খে নিমজ্জিত।
ডাক বাক্সগুলো ভরে যেত
কানায় কানায় বাহারি রঙের খামে
পোস্ট মাস্টার ও ব্যস্ত থাকতো
সারা দিন আমায় নিয়ে।
ফেইসবুক, টুইটার, ইমু ও ইমেইল-
এর ডিজিটাল সংর্স্পশে এসে
কে আর অপেক্ষা করে আজ আমার জন্য!
এখন আমি বড় একা-নি:সঙ্গ
আমাকে ঘিরে শ্যাওলা জমেছে
দীপ্তিময় শরীরের ভরা য়ৌবন
ধূলার আবরনে মলিন হয়েছে।

শব্দের মিছিলঃ প্রথম প্রকাশ- শুক্রবার, সেপ্টেম্বর 30, 2016
▪ পরর্বতী কবিতা সমূহঃ
::: আপন-পর :::
::: মন :::
::: তুমি নেবে :::
::: ফাগুনের আহবানে :::
::: মোরা :::
::: জীবনের বাঁকে :::
::: ব্লু হোয়েল :::
::: বাস্তবতা :::
::: ২ ০ ২ ০ :::
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২০ সকাল ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





