somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীতে দুজন মানুষ দেখতে হুবহু একইরকম হয় না কেন?

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে কোনও একটা গ্রুপে কোনও একজনকে আজ প্রশ্ন করতে দেখলাম- পৃথিবীতে দুজন মানুষ দেখতে হুবহু একইরকম হয় না কেন?
কিংবা হুবহু একইরকম চেহারার ও স্বভাবের দুজন মানুষ পাওয়া যায় না কেন?
দুঃখের ব্যাপার হল, সবাই ঘুরেফিরে একই উত্তর দিলেন, আর উত্তরটা হল- এটা স্রষ্টার কুদরত। কথা হল, স্রষ্টার কুদরত এটা সকলেই জানেন। প্রশ্নটার উদ্দেশ্য ছিল- কেন দুজন মানুষ একই চেহারার, একই বৈশিষ্ট্যের হয়না তার ব্যাখ্যা জানতে চাওয়া। জিজ্ঞেস করা হয়নি কে এমনটা করে। যদি কে করে জিজ্ঞেস করা হত, তাহলে উত্তরটা স্রষ্টা বললে খাটে। কিন্তু প্রশ্নটা ছিল- কেন এমন ঘটে? অর্থাৎ ব্যাখ্যা চাওয়া হচ্ছে।
আমি মনে করি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উত্তরটি হওয়া উচিত ছিল এরকম-

একমুঠো বালি-কে আপনি মাটিতে একবার ছুড়ে মারলে যে প্যাটার্ন সৃষ্টি হবে, ওই একই প্যাটার্ন পুনরায় তৈরি করার জন্য আপনি লক্ষ কোটিবার বালি ছুড়ে মারলেও তৈরি করতে পারবেন না। কারণ, একমুঠো বালিতে বিলিয়ন বিলিয়ন বালিকণা থাকে। আর এই অসংখ্য কণা দিয়ে একটি প্যাটার্ন-এর হুবহু একই কপি তৈরি করার সম্ভাব্যতা বিলিয়ন বিলিয়ন ভাগের একভাগ! অর্থাৎ ভগাংশটাকে প্রায় শূন্যই বলা যায়। একই ব্যাপার ঘটে মানুষের ডিএনএ কনফিগারেশন-এর ক্ষেত্রে। মানুষের শরীরের যে ডিএনএ থাকে, তা চারটি নিউক্লিও এসিড বেস দিয়ে গঠিত। সেই বেসগুলোর আদ্যক্ষরগুলো হল A, G, C ও T অর্থাৎ এডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থায়েমিন। এই চারটি বেস দিয়ে সজ্জিত হয় সন্তানের নতুন ডিএনএ। মা ও বাবার শরীর থেকে আসা ডিএনএর বেসগুলো দিয়ে যে নতুন ডিএনএ বিন্যাস তৈরি হবে, ওই একই বিন্যাস লক্ষ লক্ষ বছর ধরে প্রজনন চালিয়ে লক্ষ সন্তান জন্ম দিলেও হুবহু ডিএনএ-ধারী একটি শিশু পুনরায় জন্মানো যাবেনা, অর্থাৎ সম্ভাবনা প্রায় শূন্য। আর তাছাড়া প্রতিনিয়ত প্রতিটি জেনারেশনেই ডিএনএ আপডেট হচ্ছে, নতুন নতুন তথ্যে সমৃদ্ধ হচ্ছে, সুতরাং পুরাতন ভার্সন রিক্রিয়েট হওয়ার তো কোনও সম্ভাবনাই নেই। আর এজন্যই একজন মানুষের যেকোনো বায়োমেট্রিক ইনফরমেশন (যেমনঃ ফিঙ্গারপ্রিন্ট) আরেকজনের সাথে ম্যাচ হয়না। এই সাধারণ ব্যাপারটা বেশীরভাগ ফেসবুক গ্রুপের ব্যবহারকারীদের ধারণার বাইরে। আমাদের উচিত ফেসবুকে বা অন্যকোথাও কোনও প্রশ্নের সম্মুখীন হলে যদি সদুত্তর জানা থাকে তা প্রদান করা কিংবা না জানলে নীরব ভূমিকা পালন করা।

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯
১৬টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×