ফেসবুকে স্ট্যাটাস গুলো ডিলিট এর কিংবা এডিট এরও অপশন থাকে,জীবনের ক্ষেত্রে যদি তা থাকত আবার শুরু করতাম।ভুলগুলো সব এডিট করে নিতাম।কোন ভুল নেই ।নেই কোন দুঃখের কোরক।মুঠো মুঠো ভর্তি জমানো থাকতো সব সুখের গল্প।সময়র ভাঁজে ভাঁজে থাকতো সব আনন্দ।তারপরও ভাবি হতে পারে এমন।সত্যি সময় আসুক সুখের গল্প নিয়ে ভবিষ্যত না হয় এডিট করে নিলাম।ফিরে আসার গল্পে জীবন হোক মধুময়।এমন ভাবে ফিরে আসতে পারবে?
'তুমি ফিরবে'
___সমরেশ মজুমদার
তুমি ফিরবে কোন একদিন
হয়তো নীলিমায় হারানো কোন এক নিষ্প্রভ
বেলায়।
নতুবা কোন এক নবীন হেমন্তে,
এক নতুন দিনের নির্মল খোলা হাওয়ায়।
অথবা কোন এক শ্রাবণের দিনে
অহরহ ঝরা ঘন কাল মেঘ বৃষ্টির
মুহু মুহু নির্ঝর খেলায়।
তুমি ফিরবে কোন এক রাতে
পূর্ণিমার ভরা জোছনায়।
তুমি ফিরবে জানি বহুদিন পরে
হয়তো বা হাজার বছর পরে।
কোন এক নিঃস্ব হৃদয়ে,
লক্ষ্য প্রাণের ভিড়ে, তুমি ফিরবে।
বহুরুপে সেই প্রাণে, অনেক নবীনের ভিড়ে,
তোমার আমার গড়া ভালবাসার নীড়ে!
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



