আহা সময়ে কতো কিছুই পালটে যায়।এখন আর
ঈদ মোবারক বলতে নেই,শুভ জন্মদিন বলতে নেই। তোমার কোন বারেই আমার জন্মদিন মনে থাকতো না। খুব রাগ ও হতো।
যেবার যাচ্ছ ঐ বার শুধু আমার জন্মদিন
মনে রেখেছ। এত অবাক হয়েছিলাম। ওটাই
একমাত্র উপহার ছিল। এখন নাকি আমাদের
একি পৃথিবী আলাদা। কিছু বলতে নেই। বল্লেই শাস্তি। জানিনা কেমন করে পার জানিনা। এত সেনসেটিভ ছেলেটার পৃথিবীর সব কিছু নিয়ে মাথাব্যাথা আছে শুধু যে একমাত্র আপন তাঁর জন্যই তার কোন ভাবনা নেই। এটা কি করে সম্ভব আমি জানিনা। তুমি সত্যিই কি জানো কতবড় অপরাধের শাস্তি আমাকে দিচ্ছ। আসলেই কি আমি অতবড় অপরাধ করেছি। যে কথাগুলো বলেছ লিখেছ তুমি কি পড়ছে একবার। কেমন করে পারলে তুমি? কেমন করে? আমি মানুষই বিশ্বাস করো আমি মানুষ। আমার ও দু:খ,বেদনা আছে। আর দশ জনের মতো আমার জীবনটা হয়নি। নিজের কষ্ট আমি কেউকে দেখাতেও পারিনা। আমি বেঁচে আছি কি নিয়ে আমি জানিনা। তবু ও বলছি
একদিন জানতে চেয়ো কেমন আছি আমি। কেমন যাচ্ছে আমার। ঐ টুকু তে সব আবার ফিরে আসুক। আমি আমার জীবনটা তোমার কাছে ফেরত চাইছি। প্লিজ আমার পুরনো জীবনটা ফেরত দিও
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



