"রেশমের তন্তু-মুগ্ধ এক নতুন আঙুল
বিশ্বাসের তাঁতে আজ আবার বুনতে চাই
জীবনের দগ্ধ মসলিন। এই ধুলো. ক্লান্তি.
ভুল. ব্যর্থ
রক্তগুলো খুঁড়ে খুঁড়ে গভীর মাটিতে
এই ইট. ঘুনপোকা. জীর্ন দুঃখগুলো খুলে খুলে গভীর হৃদয়ে
ফিরে যাবো- যে রকম
গৃহে ফেরে নীড়ভ্রষ্ট নিরুদ্দেশ পাখি,
যে রকম
কূলে ফেরে কালো জলে দিশেহারা নিখোঁজ
নাবিক। হারানো শিল্পের কাছে হারানো প্রানের
কাছে প্রয়োজনে নতজানু হবো
হারানো শিল্পীর কাছে পুনরায় নতজানু
হবো"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



