আমি পারত পক্ষে ঢাকা যাইনা।
গেলেই এখন
তুমি সব দৃশ্যের ফ্রেমে এসে পর।
আমি কাতর
হয়ে পরি।একদিন এই
শহরে আসতে চাইনি।
শেষবার ছিল বই মেলার প্রথম দিন।
টি এস
সি তে এক ঘণ্টা বসে ছিলাম।
একা একাই
চা খেলাম। দেখলাম অবিকল তোমার
মত কেউ একজন আমার
দিকে তাকিয়ে আছে।বই
মেলার লম্বা লাইন দেখছি।ছবির
হাটে বই
মেলা এসে পরেছে। কতদিন গুড়ের
চা খাইনি।
তবু ইচ্ছে হলনা।শামসুন্নাহার হলের
যে বেদি তে বসে আমরা প্রায়
আইসক্রিম
খেতাম।অই আইসক্রিম ওয়ালাকেও
দেখলাম। শুধু তুমি নেই।রাস্তার
দিকে বারবার
দেখছি কেন জানি মনে হচ্ছিল
তুমি ওপাশ
থেকে হেঁটে আসবে। স্মৃতি বড় গভীর
প্রতিদিন জীবন্ত হয়।আজ তোমার
মেগা বাইটের মুল্যের সমান আমি নই।
কিন্তু
কোনো কিছুর বিনিময়ে তোমার মুল্য
আমি নির্ধারন করতে পরিনি।
তুমি অমূল্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





