somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খানিকটা ভারতের দালালী

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই উপমহাদেশে বৈদেশিক নীতি বা কূটনীতির পরিকল্পনা, প্রক্রিয়া বা চর্চা কেমন হবে তার জন্য পাকিস্তান-ভারত'র কূটনীতি ও যুদ্ধগুলো এই অঞ্চলের প্রতিটি দেশের জন্য অবশ্য পাঠ্য এক বড় অধ্যায়।
সরল সারাংশ হচ্ছে ভারত তার সামরীক শক্তি যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করেছে শতভাগ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে। আর পাকিস্তান তার সামরীক শক্তির শতভাগ প্রয়োগ করেছে কূটনৈতিক দেউলীয়াপনা নিয়ে।

ফলাফল আমরা সবাই এখন দেখছি। বিশ্বে শক্তিশালী দেশ হিসাবে ভারত ও পাকিস্তানের কার কি অবস্থান তার আর বিষদ ব্যাখ্যা দেয়ার প্রয়োজন পড়ে না।
পাকিস্তান তার পূ.পাকিস্তানকে হারাল, কাশ্মীর কার্যত ভারতের ক্রীড়নক, এখন ক্রমান্বয়ে বেলুচিস্থান ও ফ্রন্টিয়ারে গোলযোগ ভালভাবেই দানা বাঁধছে।

তো আমাদেরও শীক্ষা নিতে হবে। ভারতের সাথে আমাদের আচরন, পদক্ষেপ কিরকম হবে বা হওয়া প্রয়োজন। আমার ছোট্ট মাথায় যা ধরছে তা হল ভারত খুব পরিকল্পনা মাফিক নানা উস্কানিমমূলক আচরন করছে এবং আরো করবে। যেমনঃ
- সীমান্তে বাংলাদেশী হত্যা যা আন্তর্জাতিক আইনের চোখে বৈধ, কিন্তু সহজেই এড়িয়ে যেতে পারত এবং কোন বন্ধুপ্রতিম দেশ এ আচরন করে না।
- গো-হত্যা নিষিদ্ধকরন, অথচ ভারতই বহীর্বিশ্বে বড় গরুর মাংস সরবরাহকারী দেশ।
- রামপাল বিদ্যুৎ কেন্দ্র-স্থাপনা প্রক্রীয়া।
- ভারতে মুসলমানদের কুরবানী নিষিদ্ধকরন।

এরকম নানাভাবে ভারত বাংলাদেশের সরকার ও জনগণের মানসিকতা ও ধর্মীয় অনুভুতিতে খোঁচাচ্ছে। বাংলাদেশের ডিপ্লোম্যাটিক-টলারেন্স-লেভেলটা'কে শূণ্যে নামিয়ে আনার চেষ্টা করছে।
ভারত সর্বোতভাবেই চাইছে বাংলাদেশ পাকিস্তানের মত উত্তেজিত হয়ে কূটনৈতিক ফাঁদে পা দিক। বাংলাদেশকে ভৌগলিকভাবে ভারত পারতপক্ষে দখল করবে না; সেটা বরং তাদের জন্য প্রচুর ঝামেলাপূর্ণ। কিন্তু ২০ কোটি ভোক্তার এই বাজারটার দখল তাদের খুবই দরকার, খুবই!

তাই ভারত নানা প্রকার উস্কানীমূলক পদক্ষেপগুলো নিচ্ছে এবং নিবে যাতে আমাদের "জিহাদী" রক্ত টগবগ করে ফুটে। আর সেই টগবগানী থেকে আমরা মূর্খের মত এমন কোন কাজ করি যার ফলে ভারত বিশ্বকে উছিলা হিসাবে দেখাতে পারে কেন তারা আমাদের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে।

ওখানে কুরবানী দেয়া বন্ধ-ঘোষনায় আমাদের কিছু "জিহাদী" ভাই প্রচার শুরু করেছেন - আমরা এখানে পূজা বন্ধ করে দেই।
ভাইরে, দেশের এই ৯/১০% সনাতন ধর্মীর পূজা বন্ধতে ভারত সরকারে না আছে কোন মাথা-ব্যাথা, না কোন দরদ। কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করার জন্য এক মোক্ষোম ও বড় কারন।
এখন করতে হবে কি?
প্রথমেই মাথাকে রাখতে হবে ঠান্ডা, আর অন্য শক্তিশালী দেশগুলোর সাথে তৈরী করতে হবে আরো গাড় সম্পর্ক।
বিশ্বের সামরীক ও অর্থনৈতিক শক্তিগুলোর সাথে আমাদের কূটনৈতিক-বন্ধুত্ব করতে হবে আরো গভীর ও স্বার্থ-সংস্লিষ্ট।

প্রতিবেশী, শক্তিশালী, বুদ্ধিমান রাষ্ট্রের সাথে চলতে হলে কূটনৈতিক এবং একমাত্র কূটনৈতিক শক্তিতেই শক্তিশালী হইতে হইবে। মাথা গরম কোন কিছু করলে, পাকিস্তানই আমাদের সামনে বড় উদাহরণ।

লেখাটা কাপুরোষিত সন্দেহ নেই, কিন্তু কূটিল, শক্তিশালী প্রতিবেশীর বীপরিতে ২০ কোটি জনগণকে চলতে হলে আমাদেরকেও হতে হবে চরম কৌশুলী।
[f/zazabormon]
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×