বৈশাখ নিয়ে কবিতার চেষ্টা..
২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধের বৈশাখ
......................
বৈশাখেরই প্রথম দিনে
বিত্তবৈভব দেয় হাকিয়ে,
গরম ভাতে জল ঢালিয়ে
পান্তা-ইলিশ দেয় সাজিয়ে।
একমুঠো ভাত সংকটে
পথশিশু অকাতরে
ছিন্ন হয়ে ঘুরে ফেরে,
হায়রে ক্ষুধার যন্ত্রনা!
ধনীর দুলাল বায়না ধরে
মস্ত হাতির পিঠে চড়ে
চোখে-মুখে রং মাখিয়ে
বৈশাখ এবার দেখতে যাবে।
বৈশাখ নাকি ভারী মিষ্টি
বছর ঘুরেই নব সৃষ্টি
বাংলা মাসের নাম ভুলে যে,
বৈশাখ খোকার মনে ধরেছে।
বৈশাখ দেখতে এসে দুলাল
দেখলো শেষে বৈশাখী ঝড়
হন্যে হয়ে বৈশাখ খুজে
ঠোট ফুলিয়ে দেয় সে কেঁদে।
বাবার কাছ বায়না এবার
বৈশাখ খুজে দিতেই হবে
নইলে ঘর আজ লঙ্কা হবে,
বৈশাখ নিয়েই ফিরবে তবে।
হায় কি যন্ত্রনা!
বৈশাখ এবার কোথায় পাবো
খোকাকে গিয়ে কি জানাবো
বৈশাখ নয়তো কোন খাবার,
যা দিয়ে খোকার মন ভোলাবো।
সংস্কৃতি আজ রসাতলে
হাতে মুখে রং লাগিয়ে
গীটার ছেড়ে একতারা ধরে
অবশেষে বাঙ্গালী সাজে।
হাত উচিয়ে ঠোট বাকিয়ে
বখাটেরাও সেলফি তোলে,
ভীড়ের মধ্যে গা ভাসিয়ে,
কেউ কারো নিতম্ব ধরে।
হায়! কি লজ্জা
এ যেন ঐতিহ্যের উপহাস
খোকাও জানেনা বৈশাখ একটি মাস
পান্তা আর ইলিশ ভোজে
সত্যিই কি সবাই বৈশাখ খোজে?
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন