somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অমৃতদিনের স্বপ্ন

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন আকাশে ঝড় উঠবে অকস্মাৎ
বৃষ্টির বদলে ঝমঝম ঝরে পড়বে ফোটা ফোটা কবিতা।
কুণ্ডলী পাকানো ধোঁয়া উঠবে কবিতার শরীর থেকে এবং
সেই সাথে বারুদের কড়া গন্ধ।
একদিন আকাশ নদীর কাছে ধার চাইবে সুশীতল জলধারা,
নদী চাইবে বিলের কাছে, বিল মাটির কাছে।
মাটি বৃক্ষের কাছে চাইবে সারাজীবন উজার করে দেওয়া প্রানের
অনির্দিষ্ট কমিশন।
গাছ থেকে খট করে ঝরে পড়বে দুর্ভিক্ষপীড়িত একটা শুকনা পাতা।
খুনিরূপ ধারন করবে টকটকে লাল আকাশ,
সূর্যটা পুরনো জিনসের মতো রংচটা অ্যাশ।
সারা দুনিয়ার মাটির বিশ্বমোড়ল হবে বিরসা সাহারা।
চাইনিজ কুড়ালের উদ্যত তাড়া খেয়ের সুন্দরবন থেকে নির্বাসিত হবে “রয়্যাল বেঙ্গল টাইগার’।
জিম্নেসিয়ামের তৈরি অভিনেতারা ডিজিটাল ফরম্যাটে বন্দী করবে
পূর্ণিমা ভেদ করা চাঁদের কলংকের অসাধারণ গল্প!!
আর বিড়ালচখী নায়িকার ত্যাগের মহিমায় লজ্জিত হবে
টেক্সটাইল ইঞ্জিনিয়ার।।

একদিন
মানুষের প্রয়োজনীয় অক্সিজেন নিলামে উঠবে মুক্তবাজারে
জীবনভর্তি ট্যাঙ্কের ঘর্ষণে আটলান্টিকে উঠবে বুদবুদ।
রক্তলাল হবে পদ্মা মেঘনা বুড়িগঙ্গার জল।
বিষাক্ত গ্যাসের চাপে লেলিনের মূর্তির মতো ভেঙ্গে পড়বে
তৃতীয় বিশ্বের গনতন্ত্র।
লাশের গন্ধে ভারী বাতাসে ছড়িয়ে পড়বে তৃতীয় শ্রেণীর অট্রহাসি।
মুখচোরা দেবীর (নেতা-নেত্রীর)অশ্লিল ঠোঁট থেকে অনর্গল নির্গত হবে
অসংখ্য অশুদ্ধ বঙ্গানুবাদ।
আমাদের নির্বোধ হাততালি তাকে আরও অশ্লিলভাবে আলিঙ্গন করবে।
একদিন পৃথিবীর প্রতিটি বসতি পরিপূর্ণ হবে পশুদের চিল-চিতকারে।
একদিন পশুরা মানুষের কাছে পশুত্বের ইজারা চাইবে।
একদিন মানুষেরা মানুষ হওয়ার জন্য সংগ্রাম করবে।।

তারপর একদিন... ... ...
নষ্ট বাতাসের আবরণ ভেদ করে পৃথিবীতে পৌঁছবে নতুন সূর্য।
পাখীদের কাকলিতে মুখরিত ভোর, দিনময় সমান বিশুদ্ধ থাকবে।
চিড়িয়াখানা আর খোলা আকাশের কাকদের মধ্যে থাকবেনা কোন স্বাস্থ্যগত পার্থক্য।
অনেকদিন পর আমরা সবাই মিলে দিঘীর জলে ভাসতে থাকব।
যেখানে থাকবেনা কোন রক্তচোষা জোঁক অথবা অকস্মাত আটকা পরবনা অদৃশ্য কোন চোরাই জালে,
যেখানে আড়াল থেকে শুধু শক্তিমান শিকারিরাই হাসে।
বাবা আকবর বাদশা আর পুত্র সেলিমের মধ্যে যুদ্ধ ও হবে ভয়াবহ।
সেই যুদ্ধে থাকবেনা তৃতীয় বিশ্বের নারী ও শিশুর রক্ত মেশানো বারুদের গন্ধ।
বড়জোর আনারকলির কোন সুগন্ধির খালি অথবা ভাঙা কাঁচের বোতল পাওয়া যেতে পারে।
বঙ্গোপসাগরের সুদৃশ্য ঢেউ আছড়ে পড়বে হাজারো মানুষের ভালবাসার তীরে।
ভালবাসায় থাকবেনা কোন প্রযুক্তির কারসাজি।
অনেকদিন পর বিশুদ্ধ পানি পাওয়া যাবে প্রকৃতিতে।
নদীর জলে জোসনা পড়বে স্রোতের মত টলমল করে।
চাঁদের বুড়ি সুতোয় সুতোয় বুনতে থাকবে অমৃতদিনের স্বপ্ন।
কেলেন্ডারের নতুন পাতা নতুন দিনের রঙ লাগিয়ে যাবে।
শুরু হবে নতুন একটা বছর। সুচনা হবে নতুন একটা যুগের-প্রজন্মের।
জয়-তাদেরই হবে।।

আকাশের রোদ ডানায় নিয়ে নীচে নামবে ঝলমলে চিল।
জীবনের আয়োজনে ব্যস্ত হবে বৃক্ষ- নদী- ঝিল।
পাখীর ডানার রোদে নদী করবে টলমল।
যেন নবজাতকের বিছানা- চাঁদমাখা মখমল।
ধ্বংসের মুক্তিকাতারে দাঁড়িয়ে স্বপ্ন দেখে আজকের কিশোর,
শকুনের পৃথিবীতে সে একদিন---
ঝলমলে চিল হবে।।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×