চিতরাপাতরা ফরমালিন
০৮ ই জুন, ২০১৪ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফরমালিন একটি অতি পচনশীল দ্রব্য। তবে অন্যান্য পচনশীল দ্রব্যের সাথে ইহার পার্থক্য হইল ইহা নিজে পচেনা, অন্যকে পচায়। প্রথমেই ইহা সুকৌশলে ফলমূল, তরিতরকারী, মাছ- মাংসের সহিত মানবদেহে প্রবেশ করে এবং মানব শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গসমুহ যেমনঃ লিভার, যকৃত ইত্যাদিকে ধীরে ধীরে পচাইতে থাকে। তাহার আগে ইহা মানব প্রজাতির বিশেষ করিয়া ব্যবসায়ী নামক মহাসাধু(!) প্রজাতির নৈতিকতা পচাইয়া সফল ও সার্থকভাবে নিজের শক্তিমত্তার জানান দেয়। এক পর্যায়ে মানব শরীরের অঙ্গ পচাইতে পচাইতে সে বোরিং ফিল করিতে থাকে এবং ছোট ছোট অঙ্গ বাদ দিয়া গোটা মানুষটাকেই পচানোর কাজে মনোনিবেশ করে। প্রথমেই সে 'চুচীল' নামক একপ্রকার অতি উৎকৃষ্ট বঙ্গ মানবগোষ্ঠীর মগজ পচানোর কাজে হাত দেয় এবং 'বচন শো' নামক এক প্রকার টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে পচা মগজের তৈরি নষ্ট প্রডাক্টের প্রচার চালাইতে থাকে। ধীরে ধীরে সে আরও বড় জায়গায় হস্ত প্রসারিত করিয়া যথারীতি সফলতার সাথে কৃতকার্য হয়। এই পর্যায়ে তার পচনশীল প্রজাতির নাম হইল 'রাজনীতিবিদ'। এইভাবে লিভার-যকৃত হইতে 'চুচিল' সমাজ, পরবর্তীতে রাজনীতিবিদ হইতে রাষ্ট্র নামক কাঠামোটাকে পচানোর কাজে সে গভিরভাবে মনোনিবেশ করে। সন্দেহ নাই এহেন কাজে ও সে দারুনভাবে সফলকাম হইবে এবং লাল-সবুজ পতাকা উড়াইতে উড়াইতে একদিন আন্তর্জাতিক পচনশীল দ্রব্যে পরিনত হইবে।
বিঃ দ্রঃ সন্দেহ জাগে মনে রাজনীতিবিদ পচানোর কাজটা উনি সত্তরের দশকেই শুরু করিয়াছিলেন 'চিতরাপাতরা' জার্সি পড়িয়া অতি হ্যান্ডসাম ভঙ্গিতে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন