somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকশ ভাংগার গান

২০ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে আমি তিনটার বদলে মাত্র দুইটা কাজ কমপ্লিট করতে পেরেছি,
এজন্য আপনি দায়ী।
অবশ্যই আপনি দায়ী, কেন আমি সকাল সাতটার জায়গায়
দশটায় ঘুম থেকে উঠি!
আমি কেন ব্যাগ ছাড়াই বাজার করতে যাই, এজন্য আপনাকে দায়ী না করলে
সুবিচার হবে না।
রাতে ঘুমাতে যাবার আগে এখন আর গান শুনি না আমি,
এর দায় কি আপনি এড়াতে পারবেন!?
একটা অসমাপ্ত বইও পড়ে শেষ করতে পারিনি গত কয়েক মাসে,
শুধু আপনার কারনে।
আমাদের বুড়িগংগার পানি এখন আর সকাল-বিকাল গতি পরিবর্তন করে না,
চিড়িয়াখানা আর বাইরের প্রাণীদের মধ্যে তফাত করা অসম্ভব হয়ে উঠেছে,
সুর্য পুর্ব দিকেই উঠে টকটকে লাল,
কিন্তু অস্ত যাওয়ার সময় নীলবর্ণ ধারণ করে!
সবচেয়ে বড় নদীটা, সাগরে বিলীন হয়ে যাওয়ার ভয়ে
পাগলের মতো ফুসে উঠছে!

রিকশায় উঠিনা, নৌকা ভ্রমনে যাইনা,
পুর্নিমা-অমাবস্যা টের পাইনা, এগুলো বাদ দিলাম,
মাথার উপর জংগী বিমান উড়ে যায়,
ঘাড় লক করে রাখার কারণে আকাশ দেখতে পারিনা,
আপনাকে কী করে বুদ্ধিমান বলি?
আপনাকে বোকা বানানো হয়েছে, এজন্য আপনি দায়ী নন। আপনি দায়ী এজন্য যে,
কেন আপনি বোকা হলেন!? এবং এখনো বোকা হয়েই আছেন!

আপনাকে তো আমি তুই-তুমি না, "আপনি" বলে সম্বোধন করতাম!
তো আমি যেটা বুঝতে পেরেছি, বার বার বলার পরেও কেন আপনি বুঝেন নি,
আমাদের আকাশ ভেংগে পরার বন্দোবস্ত হচ্ছে!?
তাই আজকের জনভোগান্তীর জন্য আপনাকে না,
তোকেই কাঠগড়ায় দাঁড় করানো উচিত!

সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×