somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সোনার বাংলা... গানটি কেবলি রবীন্দ্র সঙ্গীত...???

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবর ছাড়া বাংলাদেশী চ্যানেলগুলো আমার দেখা হয় না সাধারণত। বিভিন্ন চ্যানেলের বিভিন্ন পণ্ডিতদের টক শো' দেখার বাসনাও উবে গেছে ২০০৯ এ নির্বাচন সংক্রান্ত টক শো দেখে দেখে। ইদানিং অবশ্য টক শো গুলো খুব মন দিয়ে দেখি।

আজ সকালে কোন এক' টিভি চ্যানেলে সঙ্গীত বিষয়ক এক টক শো দেখলাম। দেখলাম বলতে চ্যানলে ঘুরাতে ঘুরাতে সেখানে চলে যাই। সেই পর্যায়ে কোন ব্যান্ডের আমার সোনার বাংলা গানের রি-মিক্সড নিয়ে কথা হচ্ছিলো। বক্তা (সঙ্গীতশিল্পী) বলছিল গানটি রিলিজ হবার পর ফেশবূক আর ব্লগে্ প্রতিক্রিয়ার কথা। এক পর্যায় সে বলল আমার সোনার বাংলা গানটি তো আগে সিনেমায় ব্যাবহার হয়েছে। পরব্তীতে ৭১ পর জাতীয় সঙ্গীত হয়েছে। কিন্তু জাতীয় সঙ্গীতের পাশাপাশি এটা রবীন্দ্র সঙ্গিত'ও ! এটা কেন গীটার দিয়ে বাজানো যাবে না? আর জাতীয় সঙ্গীত তো প্রথম ৪ লাইন?

পাশে বসা এঙ্কর সহ বাকি ৩ সঙ্গীত বিশেষজ্ঞ হেসে মনে হল মূল বক্তাকে সাপোর্ট ই করে গেল। ভুলটা কেও সংশোধন করে দিলো না। বিশেষ করে অনুষ্ঠান উপস্থাপিকা পারতেন বক্তার ভুলটা ধরিয়ে দিতে যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটি শুধু মাত্র প্রথম ৪ লাইন নয়, এ ভুলটা ধরিয়ে দেয়ার দায়িত্ব তাঁর ছিল।

আমাদের সংবিধানে ৪ (১) ধারায় 'প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা”র প্রথম দশ চরণ' বলে নির্দেশনা দেয়া আছে। আুর আমারা জানা মতে বেসরকারি ভাবে যদি জাতীয় সঙ্গীত গাওয়া বা বাজানো হয় তা অন্তত প্রথম ৪ লাইন গাওয়া বা বাজানো যাবে, যা আমাদের দেশে সিনেমা হলগুলোতে দেখা যায়। আমি যতবার হলে সিনেমা দেখেছি সেখানে শো শুরু হবার আগে জাতীয় সঙ্গীতের প্রথম ৪ লাইনই বাজতে শুনেছি (শেষ বার কবে গিয়েছিলাম মনে পড়ছে না, সম্ভবত ২০০০ এর দিকে টাইটানিক দেখতে মধুমিতায়)। হোস্টের উচিত ছিল বক্তার সেই ভুল ধরিয়ে দেয়ার, তিনি ধরিয়ে না দেয়াতে আমি ধরে নিলাম স্বয়ং হোস্টই জানেন না বিষয়টি।

পরের অংশ, আমার সোনার বাংলা এখন শুধুই আর রবীন্দ্র সঙ্গীত নয়। একটি দেশের জাতীয় সঙ্গীতও বটে। তাই কোন গান কম্পোজে প্রয়োজনের খাতিরে জাতীয় সঙ্গীত সংযোজন করতে হলে, তবে তা অবিকল সুরেই করতে হয়। উদহারণ স্বরূপ বেশী ঘাটা ঘাটি করতে হবে না, ভারতীয় সঙ্গীতে সংমিশ্রণে তাদের জাতীয় সঙ্গীতের ব্যাবহার দেখতে পারেন।

তৃতীয়ত রবীন্দ্র সঙ্গীত এমন একটি যার কথা আর সুরের পরিবর্তনের অধিকার কাওকে দেয়া হয়নি বলেই আমার জানা। কবি নিজেই তাঁর রচিত গান গুলো সুরারোপ করেছেন। নজরুলের গান নিয়ে অনেক গবেষণা হচ্ছে, আগামিতেও হবে, সব গান তিনি সুরারোপ করেন নি। রবীন্দ্র সঙ্গীতের গানের সুর পরিবর্তন হলে সেটা আর রবীন্দ্র সঙ্গীত থাকবে না, নজরুল গীতির মত তা রবীন্দ্র গীতি হয়ে যাবে । আর মনে রাখতে হবে "আমার সোনার বাংলা" এখন কেবলি আর রবীন্দ্র সঙ্গীত নয়। এ গানের আলাদা সম্মান আর মাধুর্য আছে। রবীন্দ্র নাথের কোন গান শুনে কেও থমকে দাড়ায় না। কিংবা যিনি দু পায়ে দাঁড়াতে পারেন না, তিনি অন্য কোন রবীন্দ্র সঙ্গীত শুনতেই হাত শূন্যে বা বুকে তুলে ধরেন না।

আমি কোন সঙ্গীত বিশেষজ্ঞ নই। কিশোর বয়সে কিছু বছর হাওয়াইন গীটার চর্চা করে ছিলাম বলে সঙ্গীত সম্পর্কে যত সামান্যই অভিজ্ঞতা আছে আমার, এর বেশী কিছু নয়।

বিঃদ্রঃ আমি টিভি'র সেই অনষ্ঠানটি পুরো দেখিনি। ভেবে ছিলাম তাদের ওয়েব পোর্টালে অনষ্ঠান সংক্রান্ত পেইজ পাব। অনেক চেষ্টা করেও পেলাম না। মনে হল তাঁরা তাদের পেইজ আপডেটই করে না।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×