somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোয়েন্দা নজরে বাংলাদেশের দুই ক্রিকেটার!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতেও ফিল্ডিং নিয়েছিলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। সেই ম্যাচে পরাজিত হয় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাই ছিলেন ভীষন চাপে।

গতকাল আইরিশদের বিরুদ্ধে টাইগারদের টপ অর্ডার ভাল করলেও মিডল ও লোয়ার অর্ডার তেমন ভাল করেনি। তাহলে কি টাইগাররা দায়িত্বহীন ব্যাটিং করছেন_এমন প্রশ্ন অনেক ক্রিকেট ভক্তের। অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে এর পেছনে কি অন্য কিছু আছে? সাকিব-তামিমরা কি কোনো অশুভ চক্রের শিকার হয়েছেন? কোনো প্রলোভনে পড়েছেন? হয়তো সে কারণেই স্বাভাবিক খেলা খেলতে পারছেন না তারা। ক্রিকেটামোদীদের নানা জল্পনা-কল্পনার মধ্যে গতকাল শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের মুখে মুখে ছড়িয়ে পড়ে দুই টাইগার গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। তারা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, কি করছেন, সব কিছুর ওপরই নজর রাখা হচ্ছে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতিদের একজন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিশ্বকাপে জুয়াড়িদের তৎপরতার ব্যাপারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আমাদের জানিয়েছে। ইতোমধ্যে ২৫ জুয়াড়িকে শনাক্ত করে তাদের ছবি ও নামের তালিকা আমাদের কাছে পাঠানো হয়েছে। বিশ্বকাপ চলাকালে জুয়াড়িদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। তিনি আরও বলেন, জুয়াড়িদের ব্যাপারে নির্দেশনা এলেও কোনো ক্রিকেটারের বিষয় আমরা জানি না। বাংলাদেশের কোনো ক্রিকেটারের সঙ্গে জুয়াড়িদের যোগাযোগ আছে বলে শুনিনি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির আরেক কর্মকর্তা বলেন, জুয়াড়িদের সঙ্গে ক্রিকেটারদের জড়িত থাকার বিষয়টি যদি সত্যি হয় তাহলে কারও নাম প্রকাশ করা যাবে না। কারণ পুরো ব্যাপারটি অত্যন্ত গোপনে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে উদ্বোধনী ম্যাচে ভারতের দুই তারকা বোলারের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। বাংলাদেশের বিপক্ষে ভারতের একজন পেসার ও এক স্পিনার নাকি জুয়াড়িদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন_এমন অভিযোগ তুলেছে সে দেশের সংবাদ মাধ্যমগুলো। এ কারণে টাইগারদের কেউ কেউ জুয়াড়ি বা বাজিকরদের খপ্পরে পড়েছেন বলে সন্দেহ করছেন অনেকে। কারণ কিছুদিন আগে পাকিস্তানের তিন তারকা ক্রিকেটারের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠে। তখন কয়েকজন টাইগার মুখ খুলেছিলেন। তামিম, সাকিব ও রাজ্জাকরা বলেছিলেন, তাদেরও নাকি বাজিকররা বিভিন্ন সময় টাকার বিনিময়ে পাতানো ম্যাচ খেলার জন্য প্রলোভন দেখায়।

ক্রিকেটকে কলুষিত করতে দীর্ঘদিন ধরেই তৎপর জুয়াড়িরা। তারা বিভিন্ন সময় ক্রিকেটারদের হাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বাজির মাধ্যমে। এই বিশ্বকাপেও তারা তৎপর। অসমর্থিত বিভিন্ন সূত্র বলছে, জুয়াড়িরা ইতোমধ্যে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর কোনো কোনো ক্রিকেটারের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে। কারও কারও সঙ্গে নাকি তাদের যোগাযোগও হয়েছে।

আইসিসি জুয়াড়িদের ব্যাপারে বরাবরই সজাগ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ইতোমধ্যে ২৫ জন জুয়াড়িকে শনাক্ত করে ছবিসহ তাদের নামের তালিকা বিশ্বকাপের তিন আয়োজক বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার কাছে পাঠিয়েছে। জানা গেছে, বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগেই অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে কানাডা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও কেনিয়া বাদে বাকি ক্রিকেটারদের একটি তালিকাও তৈরি করেছে তারা।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ক্রিকেটাররা রয়েছেন এ তালিকায়। যাদের ওপর জুয়াড়িদের দৃষ্টি রয়েছে এ রকম ক্রিকেটাররাই এখানে জায়গা পেয়েছেন। তালিকাভুক্ত ক্রিকেটারদের ওপর নজর রাখার জন্য তিন আয়োজককেই নির্দেশ দিয়েছে আইসিসি।

সূত্রঃ হলিউড বাংলা নিউজ
১৪টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×