somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদের হিসাব ঠিক না হলে

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিশ্চয়ই আমি কোরআন বরকতময় রাতে অবতীর্ণ করেছি। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে আমারই আদেশে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়। আমিই আপনার পাগলকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ ফেরেশতা পাঠিয়ে থাকি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বাজ্ঞ।
-সূরা দোখান, আয়াতঃ ৩-৬

পবিত্র কোরআনের ‘লাইলাতুল মুবারাকা’ বলতে ‘শবেবরাত’কে বোঝানো হয়েছে বলে মনে করেন অনেক গুরুত্বপূর্ণ সাহাবায়ে কেরাম। তাদের উল্লেখযোগ্য হলেন- প্রখ্যাত মুফাসসির হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা·), হজরত আবু হুরায়রা (রা·), হজরত ইকরামা (রা·) প্রমুখ। একইভাবে বহুসংখ্যক তাবেয়ীও এরকম অভিমত পোষণ করেছেন। আবার অনেক সাহাবি ‘লাইলাতুল মুবারাকা’ বলতে ‘শবেকদর’ বুঝিয়েছেন।

‘লাইলাতুল মুবারাকা’ বলতে উপরোল্লিখিত সাহাবায়ে কেরাম যেমন শবেবরাত বুঝিয়েছেন, একইভাবে তারা এই মহিমাময় রজনী চৌদ্দ শাবান বলে উল্লেখ করেছেন। যেমন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা·) বলেছেন, ‘হা-মীম অর্থাৎ আল্লাহতায়ালা নির্ধারণ করে দিয়েছেন- কেয়ামত পর্যন্ত যা ঘটবে। সুস্পষ্ট কিতাবের শপথ অর্থাৎ আল কোরআন, ‘লাইলাতুল মুবারাকা’ হচ্ছে- শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাত, আর তা-ই লাইলাতুল বরাত।’

হজরত ইকরামা (রা·) বলেছেন, ‘লাইলাতুল মুবারাকা’ বলতে শাবান মাসের চৌদ্দ তারিখ রাতকে বোঝানো হয়েছে।’

শবেবরাত যেহেতু চাঁদের সঙ্গে সম্পৃক্ত, তাই চান্দ্র মাসের হিসাবের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। বছরের একটি মাত্র রাতকে শবেবরাত হিসেবে নির্ধারণ করা হয়েছে। সে রাত সমগ্র বিশ্বের জন্য একটি ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন দেশে শবেবরাত পালন করে কাঙ্ক্ষিত নেয়ামত ও ফজিলত লাভ করা যাবে না। কেননা, চাঁদ দেখা ও চান্দ্র মাসের হিসাবের ক্ষেত্রে দেশের ভৌগোলিক সীমারেখা কার্যকর নয়। কোন একজন মুসলমান চাঁদ দেখলে এবং সাক্ষ্য দিলে তবে সে সাক্ষ্য অনুযায়ী অন্যান্য মুসলমানের ওপর চান্দ্র মাসের হিসাব মোতাবেক শবেবরাত, রোজা, শবেকদর, ঈদ, আশুরা, ঈদে মিলাদুন্নবী ইত্যাদি পালন করা ওয়াজিব।

মুসলিম রাষ্ট্রগুলোর সংগঠন ওআইসি’র অঙ্গ সংস্থা ‘ইসলামী ফিকাহ একাডেমি’ ১৯৮৬ সালের ১১-১৬ অক্টোবর মোতাবেক ৮-১৩ সফর ১৪০৭ হিজরি আম্মানে অনুষ্ঠিত অধিবেশনে ৬নং প্রস্তাবে ঘোষণা করে, ‘কোন দেশে নতুন চাঁদ দেখা গেলে অন্য দেশের মুসলমানদেরও তা-ই মেনে চলা দরকার। চন্দ্র উদয়ের স্থানের পার্থক্য বিবেচনার প্রয়োজন নেই। কেননা, হাদিসে বর্ণিত চাঁদ দেখামাত্র রোজা রাখার (অর্থাৎ রমজান শুরু করার) ও শাওয়ালের চাঁদ দেখে ঈদ করার আদেশ সর্বজনীন ও সবার জন্য প্রযোজ্য।’

অতএব শবেবরাতের অমূল্য সময় যাতে বৃথা নষ্ট না হয় সেদিকে সবার যত্নবান হওয়া উচিত। একই সঙ্গে খেয়াল রাখতে হবে যেন, সারা রাতের নফল ইবাদত করতে গিয়ে কারও ফজরের নামাজ বাদ না যায়। যথাযথ মর্যাদার সঙ্গে শবেবরাত পালন করাই হবে সৌভাগ্যের বিষয়।
http://articles.ourislam.org/articles/406/1/aaaaaa-aaaaa-aaa-aa-aaa/Page1.html
**************************
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×