somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুগল মরণ

০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(এই শহরের কিছু টানাপোড়নের ছোট সংসারগুলো নিয়ে একটা কবিতা)

পাগলী, কেমন আছিস?
একি ঘরে থাকি, তবুও লিখছি তোকে?
তুই জানলে হাসবি অনেক
যেসব কথা বুকেই জমা হয় না বলা,
সেসব কথাই লিখছি এখন এই কাগজে,
সামনা সামনি যেসব কথা হয় না বলা।
একটু পড়েই ছিড়ে ফেলব,কুটি কুটি,
আজ লিখছি, আজ শুক্কুর বার ,অফিস ছুটি।

যাক গে সেসব,ওমন করে শুকিয়ে গেলি?
চোখের নিচে দাগ পড়েছে জানিস তোর?
কত করে বললাম তোকে শুধুই ভাবিস,
একটা কিছু হবেই হবে,
জোগাড় ঠিকই হবে খোকার স্কুল ফিস।
তুই তো জানতি সবি,
ইংলিশ স্কুল,খরচা ভীষন,
তবুও তুই জোড় করলি নিলি খোকার এডমিশান।
আহা! বলছি না দোষের কিছু,
সবই জানি, খোকার পড়া, ফিউচার সাথে শিখবে কিছু।
যাই হোক, আমি বলছি,
সাহস যখন করেইছি,ভাবিস কেন্ মিছেমিছি?

শুনেছিস নাকি?এই তো সেদিন
আকিব কিনলো টয়োটা গাড়ি,
দাম তেইশ লাখ,ব্ল্যাক কালারের,দেখতে ভারী।
ওর গাড়িতে ঘুরতে গেলাম পতেঙ্গাতে,
ভেতর খুব রিলাক্সেবল,
ফিটফাট আর পরিপাটি গাড়ির ভেতর।
যেখানে যাই দেখলাম ওর ভীষন কদর।
জানিস পাগলী এই যে ও এত বড় হলো,
দামী বাড়ি,লেটেষ্ট গাড়ি, পোষাক আশাক জমকালো,
তবুও আমায় কদর করে, বাসে ভালো।

তোর ও খুব শখ ছিল না একটা গাড়ির,
খোকার স্কুল, আমার অফিস,
আর কটা দিন, যেমন তেমন কিনেই ফেলব।

জানিস পাগলী, মাঝে মাঝে,
আমার ভীষন ঘেন্না লাগে,
ঘেন্না লাগে নিজের ওপড়,
এই যে অভাব,
এটা কিনলে ওটার আপোষ
যোগ-বিয়োগ, অংক হিসাব।
সুখটা বুঝি তোকে দিতে পারলাম না আর।
কদিন আগেই বান্ধবীর বোনের বিয়েতে গেলি,
সবাই পড়ল নতুন শাড়ি,নতুন মেকাপ,
তুই পড়লি মায়ের হার, মায়ের শাড়ি,
আমার দেয়া শুধুই ছিল কাচের চুরি,
আর কালো টিপ।

এই জীবনের কি দিলাম আর,
কালার টিভি,সেকেন্ড হ্যান্ড ফ্রিজ।

আর যদি বলি বেলকুনিতে পুরনো দোলনা,
এই আমাদের বিত্ত বৈভব, বিস্তর বিলাস।

ইমন সেদিন দেশে ফিরলো, আমার দিল দামী ঘড়ি,
খোকার জন্যে দামী মোবাইল,তোকেও দিল দামী শাড়ি,
ভাবছি, ওদেরও তো কিছু দেয়া দরকার।
আকিব থেকে ধার করা টাকাটাও প্রায় শেষ,
ইরফান থেকে যদি কিছু ধার করা যায়।
ওরতো এখন বিশাল ব্যাবসা, অনেক ব্যাস্ত দেশ-বিদেশ
ওকে পাওয়া ভীষন টাফ।
ভাগ্য থাকলে পেতেও পারি,
হাজার দশেক চাইলে পাব।

ভাবছিলি তুই ছোট্ট একটা প্লট কিনবি,
খোকাও এখন বড় হচ্ছে,
অভিমান তোর কেনই খালি এড়িয়ে যাই,
আমিও জানি,তুইও জানিস,
এ জন্মে হবে না আর।
ওদিক দিয়ে বাইকের লোন,মায়ের অসুখ
মুয়াযটাকেও কিছু দেয়া দরকার,
ভাংতে বুঝি হবেই এবার,
তোর জমানো পঞ্চাশ হাজার।
অনেক হল দুঃখ কথা,
পাওয়া না পাওয়ার ভিষম ব্যাথা,
তবুও জানিস,ভেতর ভেতর বড্ড সুখ।
তোকে পেলাম,খোকাকে পেলাম,
নাই বা পেলাম অর্থ - বিত্ত।

এসব সব চুলোয়ে যাক,
তবুও আমার আমৃত্যু সুখ,
বৃষ্টি নামলে ভিজতে পারি দুজন মিলে,
এই যে দুজন থাকছি ওমন,
দুঃখ সুখের পাতা সংসার।
ছোট্ট হোক,অভাব বোধ,
তবুও তো তোর আর আমার।

আর কিছু চাই না আমার,বিত্ত বিলাস
ফ্ল্যাট বাড়ি, টয়োটা গাড়ি,
লাভ কি বল ওসব খুজে?
রাত্রি হলে একটু খালি জায়গা দিবি,
পাগলীরে তোর নরম বুকে।
এইতো অঢেল, এর বেশী নিস্প্রয়োজন।
এমন করে চলেই যাবে বাকীটা জীবন,
যুগল মরণ, প্রার্থনা থাক।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৮ রাত ১২:৫১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×