বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে পাঁচ লাখ টাকা চুরি করে শেষ পর্যন্ত ধরা খেলেন ভারতের কেন্দ্রীয় ব্যাংক-স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ঢাকা অফিসের এক কর্মকর্তা। প্রথমে তিনি চুরির বিষয়টি অস্বীকার করলেও পরে সিসিটিভি ফুটেজে বিষয়টি খোলাসা হয়। তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি ভারতের কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করা হয়েছে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া দায়ী কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তাকে ছেড়ে দেয়া হয়। তার নাম দীপক চন্দ্র দাশ।
গত রবিবার এ ঘটনা ঘটলেও আজ বিষয়টি জানাজানি হয়।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ম মাহফুজুর রহমান বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, ভারতের কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, ডাচ বাংলা ব্যাংকের ভল্ট থেকে হাজার টাকা নোটের পাঁচটি বান্ডেল কৌঁশলে সরিয়ে ফেলেন ওই কর্মকর্তা। পরে গণনা করার পর বিষয়টি ধরা পড়ে। এক পর্যায়ে তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেন।
লেখাটা নেয়া হয়েছে এখান থেকে http://www.dhakatimes24.com/2015/09/22/8433
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর ২০১৫
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



