somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ একেই বলে বাঁশডলা!

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ছয় মাসে ধরে আমার মনটা সবসময়ই খারাপ থাকে। একটা মেয়ে কতটুকু সহ্য করতে পারে আমি জানিনা তবে আমি সম্ভবত আমার সহ্যের একদম শেষ সীমানায় চলে গিয়েছিলাম। নিজের চোখের সামনে নিজের বিএফ কে নিজের সবচেয়ে কাছের বান্ধবীর সাথে এ্যাফিয়ার করতে দেখলে কোন মেয়ের পক্ষে সেটা সহ্য করা সম্ভব? যখন বদমায়েস এক্স বিএফটা আবার ফোন দিয়ে বলে, সে কত ভালো জিএফ পেয়েছে, কত মজা ওরা ডেটিং এ যেয়ে করে! মাঝে মাঝে আবার ফোন করে জিজ্ঞেস করতো আমি কেমন আছি? দিন কাল কেমন যাচ্ছে? দাঁতে দাঁত চেপে সব সহ্য করতাম শুধু ওর কন্ঠটা শোনার জন্য! ও যখন এসব বলতো আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। কিন্তু কখনো এক্স বিএফ বা বান্ধবী কাউকে বুঝতে দিতাম না। সব কষ্ট মনের মধ্যে পাথর চাপা দিতাম!

সেদিন বেইমান বান্ধবী হঠাৎ ফোন দিয়ে যখন বলল ওর বিয়ে, শুনেই সাথে সাথে চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছিল। আরেকটু হলে কান্নাকাটি শুরুই করে দিয়েছিলাম, থেমে গেলাম যখন শুনলাম বর নাকি কানাডিয়ান ইমিগ্রান্ট ইঞ্জিনিয়ার। বু্য়েট পাস। অনেকদিন পর মনটা খুশিতে লাফ দিয়ে উঠল। বান্ধবী আমাকে আর ওর সদ্য এক্স বিএফ দুইজনকেই বিয়েতে দাওয়াত দিয়েছে। বিয়েতে আসবো কিনা জানতে চাইলো?

যাব না মানে? কি বলল এটা আমাকে? আমিই তো প্রথম যাবো। খুশিতে আমার সবগুলি দাঁত স্কেলিং করলে যা রকম চকচক করে, সেই রকম করছে। আহ, অবশেষে আল্লাহ আমার দিকে তাকিয়েছে! দুই সপ্তাহ আগে এক্স বিএফ ফোন দিয়ে বলেছে, আমার বান্ধবীকে বিয়ে করে আমাকে নাকি দেখিয়ে দিবে জীবনে কিভাবে সুখী হতে হয়! সুখ, শালা? এবার বুঝবি সুখ কাকে বলে?

আজকে গায়ে হলুদের অনুষ্ঠানে এক্স এর গফ কে আমি নিজের হাতে মনের মতো করে সাজিয়ে, একসাথে নাচ-গান করে সেই ভিডিও নিজ দায়িত্বে এক্স কে পাঠিয়ে দিয়েছি। তারপর ফোন করে আবার কনফার্ম করেছি, সেটা পেয়েছি কিনা!

শালা, এইবার বুঝ, ছাইড়া গেলে কেমন লাগে?

পরশু দিন বিয়ে। তিন মাস টিউশনি করে যে টাকাটা জমিয়ে ছিলাম, সেটা দিয়ে প্রফেশনাল ক্যামেরা ম্যান ভাড়া করেছি ছবি তোলা আর ভিডিও করার জন্য। বাসর ঘরের ছবি তোলার সময় আমি নিজে দাঁড়িয়ে থেকে সব লোকেশন আর পজিশন দিব। ঠিক করেছি এবারের ছবি আর ভিডিওর ডিভিডি টা নিজের হাতেই এক্স কে দিয়ে আসবো।

বুঝবি এবার, একেই বলে বাঁশডলা!

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর, ২০১৮

সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×