somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ সুন্দরী আমি, হার্টথ্রব মডেল হতে চাই! - ৩

১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শরীরে কি পাপ হে বিশুদ্ধতাবাদী?
সুদর্শনী এই দেহ নিয়ে কি স্বর্গে যাবো আমি?
এক পুরুষে হয় না আমার, যৌবন বহুগামী।

চাহিদা আমার বহুরূপী, সমকামী/ডির্ভোসী/বিদেশী/বিপত্নীক
ধর্মের পরোয়া করি না, ক্ষুধা আমার অতলান্তিক!
পুরাতন সব বৃষ্টিভেজা স্মৃতি অ্যাই জাস্ট ড্যাম কেয়ার
কতজনের সাথেই তো রিকশায় উঠেছি, করেছি কত পেয়ার!
যৌবনের শিৎকারে এখন ঘুরে বেড়াই দেশান্তর
দুইপাশে এখন পাখা গজিয়েছে, উড়ে বেড়াই নিরন্তর!

আমি হট মডেল-
নগদ প্রাপ্তির মোহে আজ হয়েছি পণ্য,
চকচকে যৌবন আমার, ক্যামেরার আলোতেই ধন্য!

অতি আধুনিকা আমি, মাল্টিন্যাশনাল মার্কেটিং
এই জীবনে জানি না আমি টাকা লাগবে কতটা,
লাজ শরমের মাথা খেয়ে বলি রেট বেড়েছে এতটা!
কোন সাহসে বলো আমায় লেবেলধারী গণিকা?
আমার একটা ভিডিওতেই কেঁপে উঠে সোসাল মিডিয়া,
আমার অর্ন্তবাসের মাপ দেখার জন্য ঝড় উঠে ইউটিউবে,
বিদেশি অভিসারের কাহিনীতে কেঁপে উঠে ট্যাবলয়েড!
সৃজনশীল স্বাভাবিক আমার ছবি হয় আপত্তিকর ভাইরাল
আমার রমরমা কাহিনী ভাটাতেও এনে দেয় ভরা কাটাল!

আমি বিলবোর্ড মডেল-
আদিরসের এক আধুনিক উপস্থাপনা
মুক্তবাজারের অর্থনীতিতে আমি যোগ করেছি উন্মাদনা!

শরীর বেঁচে খাই রে আমি, শরীর বেঁচে খাই
এই শহরে আমার কোনই কলঙ্ক যে নাই...
নেশাতুর চোখগুলিতে আমি মূল্য খুঁজে পাই!
অম্লান কুসুম আমি শরীর ভরা যৌবন
নিত্যনতুন স্ক্যান্ডলে বাড়াই আমার আবেদন।
মধ্যরাতের পার্টিগুলিতে আমি হই নাইট কুইন
ননষ্টপ চাহিদা আমার, নৃত্যে উদ্দাম বল্গাহীন।
কোন রাতে কার কন্ঠলগ্না আমি নিজেও জানিনা
ক্ষুধা আমার অনেক বেশি, অল্পতে পোষায় না।
কে হতে চাও আজ রাতে আমার দেহের রাজকুমার?
চাহিদার কার্ভে উঠিয়ে পুড়িয়ে করবো সব ছাড়খাড়!

আমি রেটেড সেলিব্রেটি-
হৃদয়হীন আগুনে পোড়াই আমার যত আবেগ!
গোপিনীবল্লভ পোজে আগুন ধরাই ফেসবুক
ভার্চুয়াল সুনামিতে সয়লাব করি সোসাল মিডিয়া!
অষ্টভার্যা দেহের প্রতিটা আঁকবাঁকের ভাঁজে
কিংবা স্লিভলেস ব্লাউজে পীনোন্নত বুকের উচ্চতায়
উত্তেজনার সুনামীতে লাগাই আমাজনের আগুন!
অতৃপ্ত কামনার আগুনে দারুণ উম্মত্ততায়, কিংবা
আংশিক অনাবৃত দেহের রহস্যখচিত এ্যাডভেঞ্চারে
হাতছানি দিয়ে ডাকি আমি অতলান্তিক শিঙ্গারে!

শিহরিত/তৃষিত/প্রেমিক হৃদয় পরোয়া করি না আমি
খালি হাতে উঠবে না কখনও এই শরীরে সুনামী
আদর সোহাগ চাইনা আমি, জৈবিক ক্ষুধায় মাতি
পকেটে কি আছে তোমার সেই রকমের পাতি?

বাবুও আমি, দালালও আমি, দেহ আমার নিজের
নিভৃতে ট্রিগার করি কামনারত সব পুরুষের!
সব প্রোগ্রামেরই নায়িকা হবো সীমানা মানি না দেশের
সব প্রযোজকই বশ হবে জানি চাহিদা কি তাদের!



সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত@ নীল আকাশ, নভেম্বর ২০১৯


এই সিরিজের আগের পর্বগুলি যারা পড়েন নি তাদের জন্যঃ
কবিতাঃ সুন্দরী আমি, হার্টথ্রব মডেল হতে চাই! - ২
কবিতাঃ সুন্দরী আমি, হার্টথ্রব মডেল হতে চাই! - ১

সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৬
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×