
অতৃপ্ত বাসনাগুলো অাজ কুরে কুরে খাচ্ছে
হৃদয় অাকাশে সোনালী স্বপ্ন
কেমন জানি মলিন হয়ে যাচ্ছে।
সুন্দর এক পৃথিবী গড়তে চেয়েছিলাম
চেয়েছিলাম স্বপ্নকে ধরতে
স্টিয়ারিং কাটা গাড়ীর মতো
গতিপথ বদলে চলেছি অজানার দিকে
পথ-ঘাট অপরিচিত
সামনে চলতেই অাছি।
যখন ফিরি প্রভুর দিকে
হৃদয় অাকাশে ভেসে ওঠে
প্রভাতের সোনালী সূর্য
সিক্ত করে প্রভাতের মুক্ত হাওয়া
ভালো লাগে সবই
তুমি ছাড়া এ বন্ধুর পথে
অার কোন পাথেয় নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


