

কিছুদিন অাগের কথা।
সময়টি ছিলো সকাল। ঘুম থেকে উঠে নাস্তা শেষ করলাম। ভাবছি ভাইয়ার সাথে কথা বলবো। ভাইয়া বিদেশ থাকেন। তো, রুমের ভিতর নেট কম থাকে। তাই একটু মাঠে অাসা। একটু একটু শীত অাছে।তাই রোদ্রটা মিষ্টি লাকছিলো। রোদ্র পোহাচ্ছি অার ঘাসের উপর হাটছি এভাবে বেশ কিছুক্ষণ কথা চলছে।সবাই যার যার ক্লস, কাজ ও গল্পে ব্যস্ত। অামি কথাই বস্ত থাকার কারণে তেমন কিছু ভাবিনি। মাঠে একটা চুনের সাদা বৃত্ত অাঁকা। লাল ফ্লাগ পোতা। অামি ভাবছি হয়তো অান্তঃবিভাগ খেলা হবে। তাছাড়া কথা বলার কারণে তেমন কিছু চিন্তা মাথাই অাসেনি।
একপর্যায়ে দেখি একটি হেলিকপ্টার। এতোকাছে যে গাছে উঠলে হয়তো হাতদিয়ে ছোয়া যাবে।একটা চক্কোর দিলো। ভাবছি এমনেই হয়তো। ওমা এদেখি অামি যেখানে দাড়িয়ে তার ঠিক ১৮০ ডিগ্রী অ্যাংগেলে অর্থ্যাৎ নাক বরাবর নেমে অাসছে। কি হচ্ছে কি করবো বুঝতে পারছি না। তখন মনে হলো ২০০৪ সালে তৎকালিক প্রধানমন্ত্রী অামাদের এলাকাই এসেছিলেন। নেমেছিলেন অামাদের বাসার পার্শ্বে। তখন দেখে ছিলাম প্রচুর ঝড়ো বাতাস হয়েছিলো মাঠে। সেই কথা মনে হতেই দৌড় দিলাম এক পার্শ্বে। অবশেষে মাঠে হেলিকপ্টার নামলো। পরে জানতে পারলাম। অাজ অাইন বিভাগের এলামনাই এস্যোসিয়েশন। তাই হাইকোর্ট থেকে ভার্সিটিতে সাবেক দুজন স্টুডেন্ট অাসলেন।
অাসলে হঠ্যাৎ করে কোন কিছু দেখার মজাই অালাদা ...

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



