somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সামিউল ইসলাম বাবু
অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,তেমনি অপরিকল্পিত শিক্ষাব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতি তৈরী সম্ভব নয়।আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চাই,বর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।

সকালের অন্ধকার ০৩

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লেখা পড়া শেষ।
প্রথম চাকুরি।
পোষ্টিং গোয়ালোন্দ।
সেভ দ্যা চিল্ড্রেন এ।
সকলকেই দেখা শুনা করার দ্বায়িত্ব ছিলো আমার। অনেকের সাথে বেশ ভালো সম্পর্ক ছিলো। সবার সাথেই সব বিষয়ে খোজ খবর নিতাম। এবং সেই আলোকে পরামর্শ দিতাম। এভাবেই অনেকের সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। সাবরিনাও তাদের মধ্যে একজন।

সাবরিনা(রূপক নাম) লেখা পড়াই খুব ভালো। মায়ের স্বপ্ন মেয়েকে লেখা পড়াশিখিয়ে মানুষের মতো মানুষ করবে। ফিরিয়ে দেবে একটি সুন্দর জীবনে। আসলে সে কি পারবে? আর তার মাও কি পারবে? সেও জানেনা, তার মাও জানেনা, সমাজও জানেনা...

লেখা পড়াই ভালো সাবরিনা, তাই আজ এই পর্যন্ত। এখন অনার্সে...

ক্লাসের সবার কাছে এক নামেই পরিচিত। যেমন রূপ তেমন গুন সাথে আছে মেধা আর মিষ্টি ব্যবহার। এক কথায় অনন্য। যে কোন ছেলে এবার দেখলেই প্রেমে পড়ে যাবে।

সাবরিনা এখন অনার্স ২য় বর্ষে। সবার সাথেই ভালো সম্পর্ক। অনুষদের সবাই তাকে এক নামে চেনে। পেয়েছে অনেক অফার সবার সাথেতো ভালোবাসা হয়না । ভালোবাসা তার সাথেই হয় যার সাথে ঠিক মতো বনাবনি হয়, হয় বোঝা পড়া আর সবকিছুতে সমন্বয়।

যাহোক, সাবরিনা কিন্তু সহজ সরল তবে অতোটা হ্যাবলা টাইপের নয় যার তার অফার সে গ্রহণ করবে। কারণ, সে অনেক সংগ্রাম করে আজকের এই পর্যায়ে। তাই সে কারোর অফারই প্রথম পর্যায়ে গ্রহণ করেনি। তবে সাগরের সাথে তার পরিচয়টা অন্যভাবে...

সাগর সাবরিনাকে নোট সরবরাহ করতো। তবে সাগর কখনো সাবরিনাকে ওই ভাবে ভাবেনি। তবে প্রকৃতি গত কিছু ব্যাপার থাকে। সাগর যখন হেল্প করতো তখন ধন্যবাদ জানাতো। আর এই নোট সেয়ার ও সাজেশন বিনিময়কে কেন্দ্র করে ওদের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। গড়ে ওঠে বিশ্বাস ও ভরসার জায়গা।

২য় বর্ষের প্রাক্টিক্যাল পরিক্ষার সময় কাজের এক ফাকে সাবরিনা সাগরকে ওর মুখ খুলে দেখায়। বলে দোস্ত আজ দেখে নাও, কারণ পরে যদি কখনোও কোন প্রয়োজনে লাগে...

এরপর,থেকেই মূলত: একটু একটু করে ওদের ২জনের কাছে আসে। তারপর শুরু হয় একটি সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখা । এরপর আরোও অনেক কিছু...

আমার সাথে ওর দেখা হতো। আর সববিষয়ে খোঁজ খবর রাখতাম, কারণ টোটাল সেফহোমের তত্ত্বাবধায়ক ছিলাম আমি। আর আমি সবসময় চেষ্টা করতাম ওদের সমস্যাগুলো সমাধানের।

তবে, হঠ্যাৎ আমার প্রচন্ড মাথাবেথা আর জ্বর শুরু হয়। অবশেষে আমি চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসি। তারপর কি হয়েছে আর জানতে পারিনি।

সাগরের পরিবার কি মেনে নিবে সাবরিনাকে?
আর সাগরই কি মেনে নিবে সাবরিনাকে?
যখন জানবে সাবরিনার আসল পরিচয়। আমি জানিনা... আর জানা হয়ে ওঠেনি কখনোও...





(বেশ কিছু ঘটনা মনের কোনে নাড়াদেয় মাঝে মাঝে। মায়া লাগে। ফিরে যায় অতিতে, তেমনই একটি ঘটনা...

কিন্ত কাকে বলবো?
আর বলেই বা লাভ কি!
সমাজ কি এগিয়ে আসবে?
কেও কি পাশে দাঁড়াবে ওদের?
জানিনা। তবুও পথ চলা, কাংক্ষিত লক্ষ্য পানে...

যারা নারী অধিকার নিয়ে কাজ করে তারাই আবার সন্ধ্যা বেলাই নিষিদ্ধ পাড়াগুলাতে সিরিয়াল ধরে। যারা শিশু অধিকার নিয়ে বুলি আওড়ায় তারাই আবার বেশি টাকা দিয়ে কচি মেয়ে খোঁজে। বাল্যবিবাহ নিষিদ্ধ কিন্তু ওখানে বাচ্চা খোজা যাবে। কারণ ওরাতো মানুষ না। সমাজে যার টাকা আছে, ক্ষমতা আছে, তারাইতো মানুষ, অন্যরা মানুষের বাহিরে।মানব সমাজের বাহিরে। তাইতো আজ ৪সন্তানের মা তার স্বামী সন্তানের

একটা বিষয় নিয়ে লিখতে গিয়ে অন্য বিষয়ে শুরু করেছি... স্যরি...স্যরি...স্যরি...
)
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×