শ্বাপদ কূল থেকেও নিকৃষ্ট মনে হচ্ছে নিজেকে (গাজা আগ্রাসন বিষয়ক)
০৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকালে জগিং থেকে ফিরছিলাম। দূরে দেখলাম একদল কুকুর জটলা পাকিয়ে আছে। ছোটবেলার একটা ঘটনার পর থেকে কুকুর খুব ভয় পাই। কিন্তু সেখানে অনেক মানুষ দেখে সাহস করে এগিয়ে গেলাম। যেয়ে দেখি, একটা কুকুরছানা গাড়ি চাপায় মারা গেছে, তার মৃতদেহ ঘিরে সহোদরেরা বসে আছে, মা কুকুরটা একটু দূরে বসে। অন্য কুকুরগুলো যেন সান্তনা দিতে এসেছে। আফসোস হলো সাথে ক্যামেরা না থাকাতে, সংগ্রহে রাখার মত ছবি হতো হয়ত।
মনে পড়ে গেল, গতকাল সকালে অফিসের ইমেইলে দেখা একটা ভিডিও। ইসরাইলী সৈন্যরা এক ফিলিস্তিনী এক যুবককে আটক করে হামাস সন্দেহে। অস্ত্র র খোজে তাকে প্রায় উলংগ করে ফেলে। অস্ত্র না পাওয়ার পরে তাকে ছেড়ে দেয়ার বদলে দেয়া হয় মাথার পেছনে একটা বুলেট। কষ্ট লেগেছিল দেখে যে, তার পর নিরপরাধ যুবকের মৃতদেহ পরেই থাকে রাস্তায়। ইসরাইলী সৈন্যদের ভয়ে কেউ আসে না তার কাছে।
কুকুর দের চেয়েও নিকৃষ্ট হয়ে গেলাম নাকি। শিরোনামে "কুকুর" শব্দটা লিখতে বাধলো একটু, তাই সমারথক দিয়ে চালালাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন