
ছবিঃ গুগোল মাঝি
কুবের আর কপিলা একদিন বুড়িগঙ্গায় নৌকায় কইরা ঘুরতে বের হইছিলো কিন্তু একটু পরেই কপিলা নাকে শাড়ি দিয়া কুবেররে কয়, এই তুমি গন্ধ পাইতেছে? কুবের ভাবতেছিলো কাইল্কা গুলিস্থান থাইকা কুচি না গুচি ব্যান্ডের একটা বডি স্প্রে কিনছে কারন আজকাল নাকি ডেট করতে গেলে এইসব দিতে হয় এক বন্ধু তারে কইছে হেইডার স্মেল মনেহয় মনে ধরছে কপিলার এই খুশিতে কুবের উত্তর দিলো অনেক সুন্দর না গন্ধডা? কপিলা রাইগা মাইগা কইল গন্ধে আমি তোমার গায়ে কিন্তু বমি কইরা দিমু এহনি নৌকা ভিড়াও।
ভয়ে কুবের নৌকা ঘাটে আইনা রাখল, এরপর কুবের কইল তোমারে বাসায় দিয়া আহি রিক্সায় কইরা? কপিলা এর মধ্যেই পাঠাও ডাইকা ফালাইছে তারপর কইল- আমার পাঠাও আইয়া পড়ছে তুমি বাসায় যাওগা। কুবের পাঠাওয়ের কাছে মারা খায়া চিন্তা করতে করতে বাসায় গেলোগা।
তার কিছুদিন পরে তারা লঞ্চের ছাদে ঝালমুড়ি খাইতেছিল তহন কপিলা কয় এই শুনেন না আপনে নৌকা বেইচ্চা দিয়া একটা বাইক কিনা ফালান আমার আর নৌকা ভালা লাগেনা।
কুবের আবার মারা খায়া গেল, কপিলা আরো কইলো শোনেন আমারে তো আপনে বিয়া করতে চান তাইনা? কুবের মাথা দিয়ে হ্যা সম্মতি জানায়, বিয়া করতে হইলে কিন্তু আপনারে মশারি টানাইতে হইবো আমি কিন্তু পারুম না! কুবের চিন্তা করতে থাকো জীবনে মশারি চোক্ষে দেখলাম না আর আমারে কয় মশারি টানাইতে।
১ মাস পরেঃ পাঠাওয়ের রাইড নিতে রিকোয়েস্ট দিয়া কপিলা খাড়ায়া আছে বাসার সামনে এমন সময় ভুম ভুম কইরা একটা বাইক আইয়া পরল এবং হেলমেট খোলার পরে কপিলা দেখে কুবের! একেবারে ড্যাশিং বাইকার হয়া গেছে, কপিলা কিছু বলার আগেই কুবের বলে দুঃখিত এই মুহূর্তে আমার ডেট পরে যাওয়াতে আপনাকে নিতে পারছিনা প্লিজ রিকোয়েস্টা ক্যান্সেল করে দিন ম্যাডাম বলেই ভুম করে চলে গেল।
কপিলা তব্দা খেয়ে মনে মনে বলল আমার নৌকাই তো ভালা আছিল কেন যে বাইক আর মশারির কথা কইতে গেলাম
ফুটনোটঃ (মিটার কিংবা ইঞ্চি না কিন্তু ) মজা করে লেখা তাই বানান ভুল ধরতে আসবেন না দয়া করে এবং এটা সম্পূর্ণ কাল্পনিক সুতরাং কারো সাথে মিলে গেলে যার সাথে মিলবে সে নিজেই সম্পূর্ণ দায়ী থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

