somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'জেএমবি সদস্যদের গ্রেপ্তার করতে হচ্ছে বারবার???

০৫ ই নভেম্বর, ২০১০ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদালত থেকে জামিন পাওয়ায় জেএমবির একই সদস্যকে বারবার গ্রেপ্তার করতে হচ্ছে। সন্দেহভাজন চার ব্যক্তিকে পুনর্বার গ্রেপ্তারের পর এ কথা বলেছে র‌্যাব।

র‌্যাবের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর হোটেল চ্যানেল ইন্টারন্যাশনাল থেকে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন চার সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চার জনকে নিয়ে শুক্রবার র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এদের আগেও গ্রেপ্তার করা হয়েছিলো।

গ্রেপ্তারকৃতরা হলেন- নুর হক ওরফে নুরুল ইসলাম ওরফে নুরুল হক ওরফে সনু (২৫), একরাম হোসেন (২৫), মিজানুর রহমান ওরফে মিজান হুজুর (৫৫) ও হাফেজ মাহবুবুর রহমান (২২)।

এদের মধ্যে নুরু জেএমবির এহসার সদস্য এবং একরাম গায়ের এহসার সদস্য বলে র‌্যাব জানায়।

চারজনকেই এর আগে গ্রেপ্তার করা হয়েছিলো জানিয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার সোহায়েল বলেন, "এসব জঙ্গিদের অনেককে আমরা অতীতেও একই অভিযোগে গ্রেপ্তারের পরে আদালতে পাঠিয়েছিলাম। কিন্তু জামিনে ছাড়া পেয়ে তারা পুনরায় অপরাধে লিপ্ত হয়েছে। ফলে বলা যায়, অনেককেই আমাদের বার বার গ্রেপ্তার করতে হচ্ছে।"

গ্রেপ্তারকৃতদের কাছে নয়টি হাতবোমা, দুটি চাকু পাওয়া গেছে বলে র‌্যাব জানায়।

সোহায়েল বলেন, "জেএমবি সদস্যদের কাছ থেকে বোমা উদ্ধার প্রমাণ করে, এরা এখনো নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ছদ্মপরিচয় ব্যবহার করে, সাধারণ মানুষের সঙ্গে মিশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।"

নুর হক ২০০৪ সালে জেএমবির সঙ্গে যুক্ত হয় বলে র‌্যাব জানিয়েছে। ২০০৫ সালের অগাস্টে দিনাজপুর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ছাড়া পাওয়ার দুই বছরের মাথায় তিনি আকার গ্রেপ্তার হন। আবার ছাড়া পেয়ে ঢাকায় এসে প্রথমে রিকশা এবং পরে অটো রিকশা চালানো শুরু করেন তিনি। এ পরিচয়ের আড়ালে তিনি জেএমবির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে র‌্যাবের দাবি।

একরাম ঢাকার মালিটোলার একটি গ্যারেজে কাজ করতেন। ২০০৯ সালের মার্চ বগুড়ার সারিয়াকান্দিতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। দুই মাস কারাগারে থেকে জামিনে বেরিয়ে আসেন তিনি।

মিজানুর ও মাহবুব ২০০৭ সালে ময়মনসিংহের জীবনতলা জামিয়া ইসলামী উলুম কওমী মাদ্রাসা কমপ্লেক্স থেকে জঙ্গি সম্পৃক্তার অভিযোগে গ্রেপ্তার হন। দুজনই জামিনে বেরিয়ে পালিয়ে ছিলেন বলে র‌্যাব জানায়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

হামে শিশুদের মৃত্যুর দায় ডঃ ইউনুস গভার্নমেন্টের

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো... ...বাকিটুকু পড়ুন

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা জুন, ২০২৬ সকাল ৯:৫৫

মহাশূন্যের অন্তহীন দিগন্তে: আগামীর মহাকাশ গবেষণা, মানবসভ্যতা এবং আল কুরআনের বিস্ময়কর দিকনির্দেশনা

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ভূমিকা:

মানুষ যখন প্রথম আকাশের দিকে চোখ তুলে তাকিয়েছিল তখন সেই বিশাল নীলিমা তার... ...বাকিটুকু পড়ুন

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

×