somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ম্যাগডিবার্গ ব্রিজ" (Magdeburg Bridge) । নদীর উপর এক কৃত্রিম নদী । ফটো ব্লগ ।

২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"ম্যাগডিবার্গ ব্রিজ" (Magdeburg Bridge) । যে ব্রিজ তৈরির ক্ষেত্রে একটি অসাধারন কল্পনার বাস্তবায়ন হয়েছে তা মেনে নিতে কারো কোন দ্বিমত হওয়ার কোন সম্ভাবনা আছে বলে মনে হয়না। একবার চিন্তা করুন নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে আরেকটি নদী। এটির পরিকল্পনা আসে ১৮৭০ সালে। অবাক হওয়ারই কথা কেননা এটার কথা যে সময় চিন্তা করা হয়েছিল তখন আমারদের কাছে সেরকম কোন প্রযুক্তি না থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাহলে চলুন ঘুরে আসি ম্যাগডিবার্গ ব্রিজ থেকে আর জেনে নেই কিছু অজানা কথা।



এটির পরিকল্পনা যদিও করা হয়েছিল ১৮৭০ সালে কিন্তু এটি তৈরি করার জন্য কাজ শুরু করা হয় ১৯২০ সালে। তার আগে একটু বলে নেই এটি কোথায় অবস্থিত। এটি জার্মানিতে অবস্থিত আর এটি তৈরির মূল উদ্দেশ্য ছিল বার্লিনকে রিন (Rhione) নদীর সাথে একটি নদী পথ তৈরি করা। যা হোক ১৮৭০ সালে এর নির্মান কাজ শুরু হলেও প্রথম এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জার্মানি ২টি ভাগে ভাগ হয়ে যায়। এ নিয়ে আগেও একবার আপনাদের বলেছি, যারা পড়েন নাই তারা বার্লিন দেয়ালের পড়ে নিবেন তাহলে আমার কথা গুলি বুঝতে সুবিধা হবে। যাহোক দীর্ঘদিন জার্মানি দুটি আলাদা ভাগে বিভক্ত থাকার পরে তারা আবার মিলিত হল। আর সাথে সাথে তারা তাদের ফেলে রাখা সকল উন্নয়ন মুলক কাজ গুলিকে পূনরায় চালু করে। যার মধ্যে একটি ছিল এই ম্যাগডিবার্গ ব্রিজ। এটি আবার ১৯৯৭ সালে পুনঃরায় তৈরির কাজে হাত দেওয়া হল এবং এবার সফল ভাবে ২০০৩ সালে তৈরি হল ম্যাগডিবার্গ ব্রিজ।



এটি যুক্ত করেছে এলবি এবং মিটেলল্যান্ড নদীকে যুক্ত করেছে। এটি ৯১৮ মিটার লম্বা এবং ৬৯০ মিটার উচ্চতায় অবস্থিত। এই ব্রিজের মধ্যে যে খালটি রয়েছে তা ৩৪ মিটার লম্বা এবং ৪.২৫ মিটার গভীর।




একটু মজা লাগবে ভাবলে, নদীর উপরে একটি ব্রিজ যা কিনা অনান্য ব্রিজের মত গাড়ি না জাহাজ বয়ে নিয়ে যায়। আর এটি পৃথিবীর মধ্যে একমাত্র এরকম ব্রিজ। এখন পর্যন্ত কোন প্রকার দূর্ঘটনা ছাড়াই এখনও সম্পূর্ন ভাবে সফলতার সাথে ব্রিজটি কাজ করে চলেছে। আসলেই এটি বর্তমান ইঞ্জিনিয়ারিং এর এক অনন্য নিদর্ষন।

তথ্যসুত্র: ইন্টারনেট ।

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:২০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×