somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এয়ারটেল 3G এর একটা এড ।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এয়ারটেল 3G এর একটা এড দেখে একটু আগে আমি রীতিমত তব্দা খেয়ে গেলাম। এডে দেখা গেল ছেলে মাকে ফোনে বলছে মা আমি গ্রুপ স্টাডিতে,কিন্তু প্রকৃতপক্ষে সে মেয়ে নিয়ে ফুরতি করছে। 3G আসার ফলে ভিডিওতে মা-বাবা ছেলের কুকর্ম দেখে ফেলে,তখন ছেলে আবার সুকৌশলে মিথ্যে বলে বাবা-মাকে বেকুব বানিয়ে হিরো বনে যায়। শেষে তিন পাশ থেকে তিনটা মেয়েকে জড়িয়ে ধরে ডায়লগ,''3g আসছে বস,চাপাবাজি এখন অন্য লেভেলে।''
বাহ! কি সুন্দর! কি চমৎকার করে রঙচঙে মোড়ক দিয়ে আমাদের সামনে মিথ্যা নামক জিনিসটাকে আকর্ষণীয় একটি বিষয় হিসেবে উপস্থাপন করা হল। কিছুদিন আগে এটম ক্যন্ডিরও প্রায় একইরকম একটা এড দেখেছিলাম। আর গায়ের চামড়া সাদা করার বিজ্ঞাপনগুলোর কথা না হয় বাদ-ই দিলাম,কি অবলীলায় দেখানো হয় কালো হওয়ার কারণে কারো বিয়ে হয় না তো কারো আবার চাকরি হয় না,খুব সুক্ষ্মভাবে বুঝিয়ে দেওয়া হয় কালোমেয়েরা সমাজের ফেলনা ছাড়া আর কিছুই নয়।

অনেকেই হয়তো এখন বলতে পারেন এগুলো তো শুধুমাত্র মজা করার জন্য,এগুলো থেকে কোন পাগলে শিক্ষা নেবে?তাদের বলতে চাই,ভাই,একটু আপনার আশপাশটায় চোখটা মেলে দেখুন, আমাদের কোটি টাকার ফ্ল্যাটে বাবা-মায়েদের আজ দু' দণ্ড সময় নেই সন্তানের জন্য। শৈশব থেকেই তার মা বলুন অথবা খেলার সাথীই বলুন সেটা হচ্ছে ড্রয়িং রুমের কোনায় ঠায় দাড়িয়ে থাকা ৫২'' ইঞ্চির টিভি সেটটা।
আচ্ছা,একটাবারও কি আমরা কখনো ভেবে দেখেছি এধরনের জিনিস দিনের পর দিন হজম করে বেড়ে ওঠা একটি শিশুর মানসিকতাটা কেমনভাবে হবে? তার কাছে মিথ্যা বলাটা কতটা আধুনিক কিংবা রঙচঙে উত্তেজনাপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে? আজ টেলিভিশন নামক মা আমাদের শিক্ষা দেয় সিগারেটের ধোয়া কিভাবে কায়দা করে ছাড়লে দেখতে স্মার্ট লাগে,Dexter টাইপের সিরিয়াল শিক্ষা দেয় কিভাবে খুন করেও ধরা না খেয়ে বাচা যায়। IPL শিক্ষা দেয় কি করে নারীকে ভোগ্যপণ্য করে মাঠের বাউন্ডারি লাইনে নাচানো যায়। কিংবা শিশুটির প্রিমিয়ার লীগের 'আইডল' ওয়েন রুনির নিজ সন্তানসম্ভবা স্ত্রীকে রেখে পরনারীগমনের মত মুখরোচক গল্পগুলো তাকে শিক্ষা দেয়। আর উপড়ে বর্ণিত সবকিছু একসাথে ঘুটা দিয়ে যে জিনিসটা তৈরি হয় তা হল হিন্দি সিরিয়াল, কি নেই তাতে? সেক্স,পরকীয়া,মদ,জুয়া, নারী, মিথ্যা,কুটনামি,পরনিন্দা কি নেই তাতে?

সত্যি বলতে কি দেশি- বিদেশি সব মিডিয়াই এখন ভয়ংকর ! মারাত্মক ভয়ংকর ! অনেক ক্ষেত্রে ব্যপারটা প্রাণঘাতীও হতে পারে,এর প্রমান হরহামেশাই বাবা-মাকে হত্যা করা ঐশী কিংবা টাপুর-টুপুর সিরিয়াল দেখতে বাধা দেওয়ায় আত্মহত্যা করা বাংলাদেশের কিশোরী মেয়েটি আমাদের দিয়ে যাচ্ছেন।
মিডিয়া ব্যক্তিত্বদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ভাইয়েরা আর কত নিচে নামাবেন এই সমাজটাকে? আর কত? একটাকা দামের একটা লজেন্স বিক্রির জন্য ছোট নিষ্পাপ শিশুগুলোকে মিথ্যা শেখানোটা কি খুব,খু-উ-ব বেশী প্রয়োজন ছিল? কিংবা খুব বেশী কি প্রয়োজন ছিল শেভিং ক্রীম বিক্রির জন্য কিছু মেয়েকে রাস্তায় নাচান-কুদন করানোর? মেয়েরা কি আদৌ ওই জিনিসটা ব্যবহার করে? তাদেরকে প্রতিনিয়ত পন্য বানানোটা কি খুব বেশী প্রয়োজন ছিল?
আপনি সমাজকে নিচে নামাতে থাকুন,আপনাকে জাহান্নামের নিচে নামিয়ে দেওয়া হবে। জাহান্নামের গভীরতা কত জানা আছে ভাই? না জানা থাকলে wait করুন জেনে যাবেন

সংগৃহীতঃ ফেসবুক
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×