দিনলিপি লিখেছি অনেক। সেই ক্লাশ সেভেন থেকে লিখতে শুরু করে আজও লিখি, ই-মেইল এর এই যুগে এখনও চিঠি লিখি বন্ধুদের, আর প্রতিবারই চিঠির জবাবে ফোন করে উত্তর দেয় তারা, উৎসাহ দেয় লেখালেখি কে গুরুত্ব দেওয়ার জন্য। হেসে উড়িয়ে দিয়েছি সবসময়।
তবে হঠাৎ করেই ব্যাপারটা গুরুত্ব পেয়ে গেলো ক্লোজ-আপ এর "কাছে আসার গল্প" প্রতিযোগীতার আয়োজনে। ইচ্ছে করলো না সবাইকে বলার এই সুযোগ হাতছাড়া করতে। না হলে না হবে "সেরা গল্প" , তবু তো কিছু মানুষ জানবে আমাদের ভালোবাসার গল্প। লিখলাম গল্প ,যদিও জানি আমার গল্প বলার ঢং টা তেমন ভালো না। লিখার পর হঠাৎ করে সাহস বেড়ে গেলো যেন, অনেকদিন অনেকবার বলেও যে কাজ করাতে পারেনি বন্ধুরা, সেই কাজটা করার ইচ্ছা হলো অ-নে-ক। আর তাই লিখে ফেললাম আমার প্রথম ব্লগ। যদিও তা প্রথম পাতায় আসতে সাত দিনের পর্যবেক্ষণে থাকতে হবে তবু লিখলাম।
ব্লগ বলতে যা পড়েছি আমি, মনে হয় না তেমন কিছু লিখতে পারবো। তবে আমি আমার মনের বলা/ না বলা কথাগুলো মাঝে মাঝে ভাগ করে নিবো সবার সাথে।
অপেক্ষায় আছি সাতদিনের সমাপ্তির।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



