ওমরা খালি ভোটের সময় আইসে ভোট নেওয়ার জন্যে। হামাক গুলাক কিছু দেয় না। চেয়ারম্যান-মেম্বার কায়ও হামারগুলার খোঁজ নেয় না’— কথাগুলো বলছিলেন গঙ্গাচড়ায় শামুক কুড়াতে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উরুং সমপ্রদায়ের দুই নারী মালতি ও সুচিত্রা।
রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় যুগ যুগ ধরে বসবাস করে আসছেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা গঙ্গাচড়া থেকে বলদিপুকুরের দূরত্ব কমপক্ষে ৬০ কিলোমিটার। সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাস, রিক্সা-ভ্যানযোগে উরুং নারীরা এসেছেন গঙ্গাচড়ায়। শামুক সংগ্রহ করে রাস্তায় অপেক্ষা করছিলেন বাস কিংবা ভ্যানের জন্য। তখন দুপুর গড়িয়ে বিকাল ৪টা। ঠাণ্ডায় হিম হয়েছে শরীর। গায়ে কাঁপুনি উঠেছে। তাদের শরীরে নেই কোন গরম কাপড়। একসঙ্গে ১০ জন এসেছেন তারা। এদের মধ্যে মালতি, সুচিত্রা, মিনি, বুধনি বললেন, তাদের দুঃখের কথা, কষ্টের কথা।
মালতি বললেন, ‘হামার গুলার কোন জায়গা জমি নাই। অন্যের জমিত প্রজা হিসেবে থাকি।’ আর দশজনের মত এরাও ধান কাটে, রোয়া লাগাসহ অন্যান্য কাজও করে। তাদের পাশাপাশি স্বামীরাও কাজ করেন। তবে তারা দুঃখ করে বলেন, ‘হামাক গুলাক ভিজিডি ও ভিজিএফ সাহায্য দেয়না। ওমরা খালি ভোটের সময় ভোট নিবার আইসে। কায়ো আর খোঁজ-খবর নেয় না।’ সুচিত্রা বলেন, তারা খাল-বিল থেকে শামুক সংগ্রহ করে গর্তে পুঁতে রাখেন। বছরের বেশিরভাগ সময় তারা শামুকের ভেতরের অংশ খেয়ে থাকেন। উপরের খোসা দিয়ে চুন তৈরি করে তাদের কাছে বিক্রি করে দেয়। তারা প্রতিদিন ৩০/৪০ কেজি শামুক সংগ্রহ করে। এ সময় মিনি বলেন, ‘হামরা গুলা মাছ-মাংস খাবার পাইনা। তাই ইগলা খাই।’ তারা জানান, বলদিপুকুর এলাকায় ৪/৫’শ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার বাস করে।
ষাট কিলোমিটার পথ পেরিয়ে ওরা যায় শামুক কুড়াতে,নিদারুন কষ্টের দিন কি ফুরাবে না?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।