বিনোদ...।
এতো দিন পরে এলে...
কোহেলি বকুল ঝরে গেঁছে আজ
থেমে গেছে জুঁই শাখে কুকিলের ডাক
প্রনয়িণী পায়রা যে ঐ দূর বনে খেলে,
কত কাল পরে এলে ।
আজ য়ে গো আমি কঙ্কালিনী
তোমাকে দেবার মতো নেই কিছু জানি
চোখ ভরা জল মায়ায় করে ছলছল
বাহুতে জড়াতাম তোমায় একটু বল পেলে,
কত কাল পরে এলে ।
তিল তিল করে জমিয়ে রাখা মোর
হদয়ের ভালোবাসা
চেয়ে দেখো ঐ দূর আকাশে আজ
বেঁধেছে তারা বাসা
কি দেবো প্রিয়...
মৃত্যু যে খুব কাছাকাছি ঢেউ খেলে,
কত কাল পরে এলে ।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



