স্বাধীনতা তুমি এসেছিলে বলে রবীন্দ্র রচেছিল দেশের গান,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে নদীতে বয়েচলে কল-কলতান।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে বাগানে ফোটে আজও নানা রঙের ফূল,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে কাননে ঝুলে আজও আম্র মূকুল।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে প্রকৃতি সাঁজে আজও লতায়পাতায়,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে কবিতায় ভরে আজও খাতার পাতায়।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে বাঊল গাহিয়া চলে একতারার গান,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে গাঙ্গের পাড় ছোঁয় নতুন বান।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে সোনার ফসল গুলো মাঠে দুল খেলে,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে দুধের শিশু হাসে তার মাতৃ কোলে।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে পুকুর ভরা কত মাছেরা ভাসে,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে রূপালি তারারা কত গগনেতে হাসে।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে মুক্ত আকাশে কত পাখিদের মেলা,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে দামাল ছেলেরা খেলে কত রুপ খেলা।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে কৃষক মাঠেতে যায় লাঙ্গল টানি,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে সোনার ফসলে ভরে মোর গেহ খানি।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে যখন যা মনে চায় তাই মোরা লিখি,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে মনের আনন্দে মোরা কতকিছু শিখি।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে মসজিদে শুনতে পাই আজানের ধ্বনি,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে মাটির মমতা রসে আপ্লুত আমি।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে হিন্দু মুসলিম বৌদ্দ এক সাথে গাই,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে ধর্ম বিভেদ ভুলে মোরা ভাই ভাই।
স্বাধীনতা তুমি এসেছিলে বলে সোনার বাংলা আজ সম্ভয়াবনার দেশ,
স্বাধীনতা তুমি এসেছিলে বলে সব কিছু মিলে মোরা রয়েছি-ইতো বেশ।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




